এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ সেপ্টেম্বর : ২০২৬ সালের বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের যন্ত্রণা কিছুতেই ভুলতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । নির্বাচন কমিশনের কথিত মতভেদের বিষয়ে একটি সর্বভারতীয় ইংরাজি পত্রিকার অনলাইন এডিশনে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটগ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি । শুধু তাইই নয়, খসড়া তালিকা থেকে যে ৯২ লক্ষ নাম বাদ গেছে, সেই নাম ফের তোলার এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি ।
আজ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে মমতা ব্যানার্জি বলেন,’নতুন করে জাগরণ হওয়া উচিত। আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন। এই জোর করে ভোট জিতে অত্যাচার চালাচ্ছে। ১৪ হাজার কেস দিয়েছে।’ তিনি বলেন,’আমার প্রথম দাবি, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। তাঁর যাঁরা মদতদাতা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।’ তিনি আরও বলেছেন,’যে মানুষের নাম বাদ গেছে পুরনো লিস্ট ফেরাতে হবে। যে যে রাজ্য এস আই আর -এর নামে ইভিএমমেশিন ক্যাপচার করে জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।’
প্রসঙ্গত,’ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে যে,টার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের তিনজন কমিশনারের মধ্যে দু’জন-সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী
কিছু পদক্ষেপকে ‘অননুমোদিত’ ও ‘বেআইনি’ হিসেবে উল্লেখ করা করেছিলেন । এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত ডেটাবেস কেন্দ্রীয়করণের বিষয় এবং নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ‘ফর্ম ৬’-এ আনা পরিবর্তন নিয়েও সেখানে উদ্বেগের কথা জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে । যদিও দাবির বিপরীতে নির্বাচন কমিশনের সূত্রগুলো ‘টাইমস নাও’-কে জানিয়েছে যে কমিশনের অভ্যন্তরে এ বিষয়ে কোনো মতপার্থক্য ছিল না।।

