• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 

Eidin by Eidin
September 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,১৪ সেপ্টেম্বর : ফের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটল এরাজ্যে ৷ উত্তর ২৪ পরগণা জেলার হালিসহরের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় ২০ বছরের এক তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । মৃত তরুনের নাম রাহুল রুইদাসকে(২০)৷ তার বাড়ি চন্দ্রকোনা থানার বাগেশ্বরপুর এলাকায় । রবিবার রাতে তরুনের বাড়িতে ফোন করে তার মৃত্যুর খবর জানায় পুলিশ । পরিবারের অভিযোগ,লক আপের মধ্যে রাহুলকে অমানবিকভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ৷ যদিও পুলিশের সাফাই,আত্মঘাতী হয়েছে ওই তরুন । 

জানা গেছে, ডাকাতির চেষ্টার অভিযোগে রাহুল রুইদাসসহ ৩ জন যুবককে গ্রেপ্তার করে পুলিশ । বাকি দু’জন হলেন বকুল রায় ও বাপি রানা । তারা চন্দ্রকোনা থানার ধানকুড়া এলাকার বাসিন্দা । গত ১২ সেপ্টেম্বর তাদের ঘাটাল আদালতে তোলা হয়। রাহুলকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় । মঙ্গলবার তাকে ফের আদালতে তোলার কথা ছিল। কিন্তু তার আগে রবিবার রেতে রাহুলের বাড়িতে চন্দ্রকোনা থানা থেকে ফোন করে তার মৃত্যুর খবর দেওয়া হয় । 

রাহুলের বাবা বিফল রুইদাসের অভিযোগ,’আমার ছেলেকে হেফাজতে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ । আমি চাই অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি হোক ।’ তবে পুলিশের তরফে দাবি করা হয়েছে, মৃত যুবক নেশায় আসক্ত ছিল । তাই নেশার করতে না পারায় শৌচাগারে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পুলিশের ৷

এর আগে উত্তর ২৪ পরগনার হালিশহর থানার লক আপে বিরজু কেওট নামে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে ।  গত ৬ অগাস্ট তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয় । ব্যারাকপুর মহকুমা আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। কিন্তু । ৮ অগাস্ট ভোররাতে তাকে অচৈতন্য অবস্থায় কল্যাণীতে জেএনএম হাসপাতালে ভর্তি করে পুলিশ । সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত তৃণমূলকর্মী বিরজু কেওত কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী ছিলেন । এই ঘটনায় হালিশহর থানার তদন্তকারী অফিসারকে (IO) সাসপেন্ড করা হয় এবং থানার ইন-চার্জকে (IC) ক্লোজ বা বদলি করে দেওয়া হয়।। 

Previous Post

মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশকে ঘিরে ধরে এলোপাথাড়ি বোমাবাজি, গুরুতর আহত ২ এএসআই ও এক সিভিক ভলান্টিয়ার  

Next Post

বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 

Next Post
বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 

বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 

No Result
View All Result

Recent Posts

  • ‘সর্বোচ্চ নেতাকে অপমান করার’ অভিযোগে ৩৩ বছর বয়সী ব্লগারের মৃত্যুদণ্ড দিল ইরান 
  • দিশা সালিয়ানের মৃত্যু মামলায়  আদিত্য ঠাকরে ও রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 
  • “টুকরে টুকরে গ্যাং” রূপী “অসুরদের থেকে “সাবধান” করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 
  • লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.