• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 

Eidin by Eidin
July 26, 2026
in আন্তর্জাতিক
উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৬ জুলাই : প্রায় প্রতিদিন ক্রিষ্টান নরসংহার চালাচ্ছে ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি । হাজার হাজার নারী-পুরুষ- শিশুর বেঘোরে প্রাণ চলে যাচ্ছে । লক্ষ লক্ষ পরিবারকে ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তুর জীবন কাটাতে হচ্ছে। ফলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দেশের ‘উগ্রপন্থী ইসলামের’ বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম ত্রাওরে।  পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দেশটি । এর ফলে বুরকিনা ফাসোর প্রভাবশালী মুসলিম আলেমদের সঙ্গে সামরিক জান্তার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন বিশিষ্ট ইমামকে গ্রেপ্তার এবং একটি ধর্মীয় স্বাধীনতা আইন পাসের পর সরকার ও আলেম সমাজের মধ্যে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে । 

আলেমদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ত্রাওরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসলামের চরমপন্থী ব্যাখ্যা প্রচার করবে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে এ ধরনের প্রচারণায় যুক্ত ইমামদের বরখাস্ত করা হবে। গত ২০ জুন দেশটির অন্তর্বর্তীকালীন সংসদ সর্বসম্মতিক্রমে ‘ধর্মীয় স্বাধীনতা আইন’ পাস করে। এই আইনে শিশুদের জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং ধর্মীয় সংগঠনগুলোর আর্থিক অস্বচ্ছতার মতো কাজের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। সরকার এটিকে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষার পদক্ষেপ বললেও সমালোচকদের মতে, এটি মূলত ইসলামি প্রতিষ্ঠানগুলোর উগ্রপন্থী বিচারধারার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর একটি কৌশল।

সরকারের সঙ্গে আলেমদের এই উত্তেজনার পারদ চড়তে শুরু করে মূলত মে মাসের শেষের দিকে, যখন নতুন ধর্মীয় আইনের খসড়ার সমালোচনা করায় দেশের অন্যতম বিশিষ্ট সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেপ্তার করা হয়। এর আগে এপ্রিলে ইমাম মাহমুদ বারোকেও প্রায় একই পরিস্থিতিতে আটক করা হয়েছিল। কিন্দোর মুক্তির দাবিতে মুসল্লিরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ওয়াগাদুগুর বৃহত্তম সুন্নি মসজিদটি বন্ধ করে দেয়। এমনকি কিন্দোর প্রায় ১০০ জন সমর্থককে ধরে ‘নাগরিক প্রশিক্ষণের’ জন্য সামরিক ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় । 

দেশের ভেতরে আলেমদের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি বিদেশে ধর্মীয় শিক্ষার ওপরও নজরদারি বাড়ানোর ঘোষণা করেছেন ত্রাওরে। তিনি জানিয়েছেন, বিদেশে ইসলামি বিষয়ে অধ্যয়নরত বুরকিনা ফাসোর শিক্ষার্থীদের দেশে ফিরে আসতে হবে, অন্যথায় তাদের নাগরিকত্ব বাতিল করা হতে পারে। এখন থেকে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে পূর্বানুমোদন নিতে হবে। এদিকে, অভ্যন্তরীণ এসব উত্তেজনার মাঝেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বুর্কিনা ফাসো। সম্প্রতি দেশটিতে নিযুক্ত নতুন ইসরায়েলি রাষ্ট্রদূত সাইমন সেরুসিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন সামরিক শাসক ত্রাওরে।।

Previous Post

খারিজি মাদ্রাসা,ওবিসি সার্টিফিকেট, পশুহত্যা আইন, মাইক ব্যবহারের কড়াকড়ির জন্য রাগ থেকেই জামাতি ও মৌলবাদীরা ধর্মতলায় হিংসা ছড়িয়েছিল বলে মন্তব্য করলেন   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 

Next Post
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : "আমি ইচ্ছা করে করিনি" 

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 
  • উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 
  • খারিজি মাদ্রাসা,ওবিসি সার্টিফিকেট, পশুহত্যা আইন, মাইক ব্যবহারের কড়াকড়ির জন্য রাগ থেকেই জামাতি ও মৌলবাদীরা ধর্মতলায় হিংসা ছড়িয়েছিল বলে মন্তব্য করলেন   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • হত্যার ষড়যন্ত্র করেছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি : ডোনাল্ড ট্রাম্প কাতারের নতুন বিমান ছেড়ে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়লেন, নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল ন্যাটো সম্মেলনে 
  • ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার নির্বাচনকে ‘অগ্রাধিকার দিচ্ছে না বিসিসিআই ? জেনে নিন তার কারণ…
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.