• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তোলা যাবে না” : মুর্শিদাবাদে স্কুলের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত পড়ুয়াদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় সাংবাদিকদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
July 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তোলা যাবে না” : মুর্শিদাবাদে স্কুলের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত পড়ুয়াদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় সাংবাদিকদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৩ জুলাই : গত ১৭ই জুলাই ২০২৬ তারিখে মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় একটি স্কুল পুলকার দুমড়েমুচড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে জানা যায়, লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পরপরেই গেটম্যানকে কর্তব্যে গাফেলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । এখনো কয়েকজন শিশু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিকিৎসাধীন শিশুদের খোঁজ নিতে যান । পাশাপাশি তিনি হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন । সেই সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে শুভেন্দু তাদের নিষেধ করে বলেন,’আমি এখানে ছবি তুলতে আসিনি । সব জায়গায় ছবি তোলা যায়না ।’ 

যদিও হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মুহুর্তের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি লিখেছেন, ‘গত ১৭ জুলাই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে গেটম্যানের চরম দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি স্কুল পুলকার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় স্কুলপড়ুয়া শিশু-সহ মোট পাঁচজনের অকাল মৃত্যু হয়েছে এবং একাধিক আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিই। স্বজন হারানোর এই অপূরণীয় শোকের মুহূর্তে তাঁদের কষ্টের ভাগীদার হওয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও লিখেছেন,’পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিই এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলি। নিহত ও আহতদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করেছি।’ 

প্রসঙ্গত,গত ১৭ই জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ- গোবিন্দপুর স্টেশনের মাঝে, ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে । লেভেল ক্রসিংয়ে ওপরে পুলকারে ট্রেনের ধাক্কায় ৪ জন স্কুলপড়ুয়া ও এক বৃদ্ধের মৃত্যু হয় । অভিযোগ,ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়েছিল। সেই সময় স্কুলগাড়িটি রেললাইন পার হতে গেলে উল্টোদিক থেকে দ্রুতগতিতে আরেকটি ট্রেন এসে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে । রেলের পক্ষ থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয় । পাশাপাশি রাজ্য সরকারের তরফেও মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। আজ গোবিন্দপুরে গিয়ে হতাহতদের হাতে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ।। 

Tags: Westbengal
Previous Post

মালদায় প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে গেল বাইক আরোহী ২ দুষ্কৃতী 

Next Post

‘আরশোলা’দের উৎপাতের উপর লাগাম টানতে দিল্লি পুলিশ প্রধানকে এনএসএ-র অধীনে বিশেষ ক্ষমতা দিল মোদী সরকার 

Next Post
‘আরশোলা’দের উৎপাতের উপর লাগাম টানতে দিল্লি পুলিশ প্রধানকে এনএসএ-র অধীনে বিশেষ ক্ষমতা দিল মোদী সরকার 

'আরশোলা'দের উৎপাতের উপর লাগাম টানতে দিল্লি পুলিশ প্রধানকে এনএসএ-র অধীনে বিশেষ ক্ষমতা দিল মোদী সরকার 

No Result
View All Result

Recent Posts

  • ‘আরশোলা’দের উৎপাতের উপর লাগাম টানতে দিল্লি পুলিশ প্রধানকে এনএসএ-র অধীনে বিশেষ ক্ষমতা দিল মোদী সরকার 
  • “আমি ছবি তোলার জন্য আসিনি, ছবি তোলা যাবে না” : মুর্শিদাবাদে স্কুলের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত পড়ুয়াদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় সাংবাদিকদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • মালদায় প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে গেল বাইক আরোহী ২ দুষ্কৃতী 
  • “যুব সমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই”: প্রশ্নপত্র ফাঁসের অপরাধীদের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
  • সম্পূর্ণ বদলে গেল এফসিআরএ নিয়ম, আমেরিকারসহ পশ্চিমাদের উপর সবচেয়ে বড় হামলা মোদী- শাহের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.