• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এই কুণাল চোর” : সাংবাদিকদের বাইট দেওয়ার সময় এহেন ‘বেইজ্জত’তে চটে লাল ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 

Eidin by Eidin
October 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“এই কুণাল চোর” : সাংবাদিকদের বাইট দেওয়ার সময় এহেন ‘বেইজ্জত’তে চটে লাল ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ অক্টোবর : চোরবাগান দুর্গামণ্ডপ বিপর্যয়ে দলীয় সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানার বসে পড়েন ‘কালীঘাট তৃণমূল’-এর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ । পুলিশের সঙ্গে কথা বলতে তৃণমূল বিধায়ক থানার ভিতরে পৌঁছলে, সেখানে পিছু নেন বিজেপি কর্মীরা । পুলিশ তাঁদের থানার গেট থেকে সরে যেতে বললেও সেখানেই দাঁড়িয়ে চিৎকার শুরু করেন তাঁরা। তারই মাঝে সাংবাদিকদের ক্যামেরার সামনে বাইট দিচ্ছিলেন কুণাল । সেই সময় এক এক বিজেপি কর্মী চিৎকার করে ওঠেন : “এই, চোর । এই, কুণাল চোর ।” আর একথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন কুণাল । তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওই বিজেপি কর্মীর উদ্দেশ্যে চিৎকার করে বলেন : “এই, চোপ্ । তোর বাবাকে বলগা না, শা*লা ।” সেই মুহুর্তের ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । 

পরে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, ‘আমহার্স্ট স্ট্রিট থানায় যখন গেছিলাম ( এক তৃণমূল সহকর্মীকে গ্রেপ্তারের খবর পেয়ে), তখন বিজেপির চার আনার কটা নকুলদানা হামলা করে স্লোগান দিচ্ছিল, ‘কুণাল ঘোষ ভারত ছোড়ো।’ অবাক হয়ে এক পুলিশ অফিসারকে বললাম,’ আমাকে কি বৃটিশ সেনা টাইপের দেখতে লাগছে?’বিজেপি তখন ছিল না। যাদের ইতিহাসে ‘ভারত ছোড়ো’ স্লোগানের রেকর্ড নেই, তাদের কটা নকুলদানা আজ আমাকে সেই স্লোগান দিল। বিপুল আমোদের আয়োজন!  মনে রাখুন: চোরবাগানকান্ডে মাথাদের গ্রেপ্তার না করে পুলিশ প্রতিবাদীদের নানা ছুতোয় গ্রেপ্তার শুরু করেছে। আমি সেকারণেই থানায় গেছিলাম।’ 

উল্লেখ্য,২০২৩ সালের পুরনো একটি মামলায় শুক্রবার তৃণমূল কর্মী মাজিদ আনসারিকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতের দাবি, বিজেপির বিরুদ্ধে কথা বলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। চোরবাগানের ঘটনার প্রতিবাদ করায় অপর এক তৃণমূল কর্মীকেও গ্রেফতার আটক করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন কুণাল ঘোষ । 

গতকাল তিনি লিখেছিলেন,’চোরবাগানের ঘটনায় প্রভাবশালী যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ করছে; তাদের পুলিশ দিয়ে হয়রানি, পুরনো বা সাজানো কেসে গ্রেপ্তার শুরু করেছে সরকার। জোড়াসাঁকো, আমহার্স্ট স্ট্রিট থানা নেমে পড়েছে। এর তীব্র প্রতিবাদ করছি। চোরবাগানে মাথাদের ছেড়ে পুলিশ প্রতিবাদীদের কন্ঠরোধে নেমেছে।’ 

এরপর আজ শনিবার ফের তিনি লিখেছেন,’চোরবাগানে মৃত্যুমিছিলের পেছনে প্রভাবশালীদের দায়িত্বজ্ঞানহীনতার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে পুলিশ। মমতাদির সৈনিক মজিদ আর বর্ণকে ইতিমধ্যেই পুরনো অন্য মামলার নাম করে ধরা হয়েছে। এসব এখন বিজেপি আর পুলিশ চালিয়ে যাবে। তথ্য প্রমাণ ছাড়া স্রেফ মুখের কথা আর সাজানো সাক্ষী দেখিয়ে গ্রেপ্তার। এই সরকার এত বিধায়ক নিয়ে নাকি এত গরিষ্ঠ; তাহলে এত নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? সক্রিয়দের নামে নানা কেস সাজিয়ে রাখছে। এর আগে শক্তিপ্রতাপ সিংকে অকারণ গ্রেপ্তার করেছে। আরও কর্মীরা বাংলাজুড়ে হয়রানির শিকার। আমাকে তো খুনের চেষ্টা হয়েছে। এইভাবে দমন পীড়ন দরকার হচ্ছে কেন?? ভয়টা বড় বেশি সামনে চলে আসছে।’।

Tags: Bengal PoliticsKolkataKunal GhoshWestbengal
Previous Post

বাম-ইসলামপন্থীদের দাঙ্গা রুখতে দেশ জুড়ে ৭০ হাজার পুলিশবাহিনী  মোতায়েন করেছে ফ্রান্স 

Next Post

দুর্গাপূজা মিটতেই গঙ্গাসাগর মেলা নিয়ে সক্রিয় রাজ্য সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক 

Next Post
দুর্গাপূজা মিটতেই গঙ্গাসাগর মেলা নিয়ে সক্রিয় রাজ্য সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক 

দুর্গাপূজা মিটতেই গঙ্গাসাগর মেলা নিয়ে সক্রিয় রাজ্য সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপূজা মিটতেই গঙ্গাসাগর মেলা নিয়ে সক্রিয় রাজ্য সরকার, আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক 
  • “এই কুণাল চোর” : সাংবাদিকদের বাইট দেওয়ার সময় এহেন ‘বেইজ্জত’তে চটে লাল ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 
  • বাম-ইসলামপন্থীদের দাঙ্গা রুখতে দেশ জুড়ে ৭০ হাজার পুলিশবাহিনী  মোতায়েন করেছে ফ্রান্স 
  • অর্জুন কৃত শ্রী দুর্গা স্তোত্র : ভয় দূর করতে দেবী দুর্গার এই স্তুতি উপযোগী
  • ‘লাল-সবুজ প্রতিবাদী বাস্তুতন্ত্র’ :  ফ্রান্সের দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে হওয়া যুব বিক্ষোভের মধ্যে যোগসূত্র উন্মোচন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.