• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টাঙ্গাইলে ৮ বছরের হিন্দু মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুন 

Eidin by Eidin
June 23, 2026
in আন্তর্জাতিক
টাঙ্গাইলে ৮ বছরের হিন্দু মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুন 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ জুন : বাংলাদেশের টাঙ্গাইলের ৮ বছরের এক হিন্দু মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় । হতভাগ্য শিশুটির নাম সেঁজুতি মালো(৮) । দুইদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে শিশুটির দেহ ভেসে ওঠে । সেঁজুতি মালো স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

জানা গেছে,টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ফালু চন্দ্র মালোর মেয়ে সেঁজুতি৷ স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে ।শনিবার ( ২০ জুন)  বিকেলে বাড়ির পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি আর ঘরে ফেরেনি।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সেদিনই তার বাবা ফালু চন্দ্র মালো সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রবিবার রাতে একটা একটা অচেনা নম্বর পরিবারের কাছে একটি ফোনকল আসে। অজ্ঞাত ব্যক্তি সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেয় । কিন্তু সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মেয়েটির শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়ব৷ এমনকি মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশুর বাবা ফালু চন্দ্র মালো বলেছেন, ‘আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’।

Tags: BangladeshHindu Girl Child Brutali Murdered
Previous Post

আপনার মৃত্যু কবে হবে ? উত্তর বলে দেবে ‘ট্রান্সক্রিপটোমিক ক্লক’, বিজ্ঞানীরা মৃত্যুর পূর্বাভাস যন্ত্র তৈরি করেছেন

Next Post

“ॐ” বা “অ-উ-ম” ধ্যান মানবকে পার্থিব ও স্বর্গীয় জগতের সঙ্গে যুক্ত করে, অপূর্ণ ফল প্রদান করে : প্রশ্নোপনিষদ

Next Post
“ॐ” বা “অ-উ-ম” ধ্যান মানবকে পার্থিব ও স্বর্গীয় জগতের সঙ্গে যুক্ত করে, অপূর্ণ ফল প্রদান করে : প্রশ্নোপনিষদ

"ॐ" বা "অ-উ-ম" ধ্যান মানবকে পার্থিব ও স্বর্গীয় জগতের সঙ্গে যুক্ত করে, অপূর্ণ ফল প্রদান করে : প্রশ্নোপনিষদ

No Result
View All Result

Recent Posts

  • আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার 
  • ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর পরেও হিন্দুদের কসাই সোহরাওয়ার্দীকে বেলিয়াঘাটায় নিজের আশ্রয়ে রেখেছিল গান্ধী ! 
  • তৃণমূল নেতা সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনার বাড়ি থেকে স্বর্ণভান্ডার উদ্ধার 
  • “ॐ” বা “অ-উ-ম” ধ্যান মানবকে পার্থিব ও স্বর্গীয় জগতের সঙ্গে যুক্ত করে, অপূর্ণ ফল প্রদান করে : প্রশ্নোপনিষদ
  • টাঙ্গাইলে ৮ বছরের হিন্দু মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.