• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধর্মস্থলে শব্দ বিধি নিয়ে পুলিশের সতর্কতার জেরে আসানসোলের জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর চালালো উন্মত্ত জনতা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী 

Eidin by Eidin
May 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ধর্মস্থলে শব্দ বিধি নিয়ে পুলিশের সতর্কতার জেরে আসানসোলের জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর চালালো উন্মত্ত জনতা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৬ মে : শব্দ দূষণ রোধ করতে ধর্মস্থলে লাগানো মাইকের চোঙ থেকে নির্গত শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করার উপর জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । আর মানুষের সচেতনতার জন্য সেই প্রচার করার অপরাধে আসানসোলের জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে হামলা চালালো উন্মত্ত জনতা । পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছোড়ার পাশাপাশি গোটা পুলিশ ফাঁড়ি তছনছ করে দেওয়া হয় ।শুধু পুলিশ ফাঁড়ি নয়। ফাঁড়ির আশপাশে থাকা কয়েকটি কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর । তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ 

হামলার পর আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পিভি সতীশের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে । পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন “পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে ৷ নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা হবে ৷”

জানা গেছে,শুক্রবার রেলপাড় সংলগ্ন বিভিন্ন এলাকায় মন্দির ও মসজিদে লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণে রাখার বার্তা দিয়ে প্রচার করা হয় জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়ির তরফে । সেই ঘটনাকে কেন্দ্র করেই রাতে হঠাৎই একদল উন্মত্ত জনতা আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির উপরে চড়াও হয়। প্রথমে তারা ইঁট বৃষ্টি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কয়েকশো লোক মিলে ইঁট ছুঁড়তে শুরু করে। সংখ্যায় কম পুলিশকর্মীরা প্রাণভয়ে ফাঁড়ি ছেড়ে পালিয়ে যেতেই উন্মত্ত জনতা ফাঁড়ির ভেতর ঢুকে যথেচ্ছভাবে ভাঙচুর চালায়। চেয়ার-টেবিল থেকে শুরু করে ফাঁড়ির ভিতর যা যা ছিল সব ভেঙে তছনছ করে দেওয়া হয়। বাদ যায়নি কাঁচের দরজা থেকে শুরু করে আসবাব, টিভি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাও ৷ ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহতও হয়েছেন। 

উপ-কমিশনার ধ্রুব দাস জানান, দুই গোষ্ঠীর মধ্যে বিতর্কের জেরে আউটপোস্টে ইট-পাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি ।

এদিকে এই ঘটনা সংবেদনশীল এলাকায় বিজেপি- নেতৃত্বাধীন সরকারের নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।।

Tags: AsansolJahangir Mahal police outpostmob attacked and vandalized
Previous Post

স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  

Next Post

বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা

Next Post
বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা

বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা

No Result
View All Result

Recent Posts

  • গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বিয়ের কথা কবুল করলেন আমির খান, আগামী ৫ই জুলাই মুম্বাইয়ের বাসভবনে এক অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠান 
  • কানাডায় একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইরানের প্রাক্তন ভলিবল কোচ ইরাজ  মোজাফফারি ; নির্যাতিতা প্রায় সকলেই  কিশোরী 
  • হায়দ্রাবাদের হোটেলগুলিতে খাসির মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ‘ওসমান মিট শপ’-এর মালিক মহম্মদ ওসমান ও কর্মী  মহম্মদ জাহাঙ্গী পাশা 
  • “আমাকে ভয় দেখানোর জন্য আমার লোকেদের যথেচ্ছভাবে তুলে নিয়ে যাচ্ছে এসটিএফ ও সিআইডি” : অভিযোগ অভিষেক ব্যানার্জির ; বললেন : “যা পারে করুন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না” 
  • খামেনির শেষকৃত্যে যোগ দিতে ইরান গেলেন মন্তেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সিদ্দীকুল্লাহ চৌধুরী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.