এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ মে : দোকানের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার খুদরুন গ্রামের একটি ফাস্টফুড দোকান । মৃত যুবকের নাম নয়ন কুসমেটে(২৭) । তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন । যুবকের এই প্রকার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন । শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে৷
জানা গেছে,নয়ন কুসমেটে বিবাহিত । বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী এবং দুই শিশুকন্যা। একই গ্রামের বাসিন্দা জনৈক শ্যামাপ্রসাদ ব্যানার্জির একটি ফাস্টফুডের দোকান রয়েছে খুদরুন বাসস্ট্যান্ডে । ওই দোকানেই কাজ করতেন নয়ন।শ্যামাপ্রসাদ জানান, শনিবার সন্ধ্যার দোকানের জ্বালার জন্য সুইচ অন করতে যান নয়ন। আর তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । কিন্তু প্রথমদিকে তারা কেউই বিষয়টি বুঝতে পারেননি । নয়ন ছিটকে পড়ে গেলে তারা বুঝতে পারেন । এরপর তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে সিঙ্গত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ রবিবার দেহটি ময়নাতদন্তের কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।।
