এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৪ এপ্রিল : দুই পাকিস্তানি চরকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড(এটিএস) । অভিযুক্তদের নাম তুষার চৌহান ওরফে হিজবুল্লাহ আলী খান এবং সমীর খান। তাদের কাছ থেকে পাঁচটি তাজা কার্তুজসহ একটি পিস্তল এবং একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। এটিএস জানিয়েছে যে, এই দুজন আইএসআই-এর নির্দেশে কাজ করা পাকিস্তান- ভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং তার সহযোগী আবিদ জাটের সাথে যোগাযোগ রাখত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ওরফে হিজবুল্লাহ জানিয়েছে যে, সে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়েছিল এবং ইসলামের প্রতি ঝুঁকে পড়ে ইসলামিক ঐতিহ্য অনুসরণ করতে শুরু করে। হিজবুল্লাহ প্রকাশ করেছে যে, গ্যাংস্টার শাহজাদ ভাট্টি তাকে নির্দিষ্ট ব্যক্তিদের বাড়িতে গ্রেনেড ছুঁড়ে হত্যা করার নির্দেশ দিয়েছিল, যার জন্য অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার কথা ছিল।
আরও জানা গেছে যে, অভিযুক্ত সমীর খানকে টিটিএইচ (তেহরিক-ই-তালেবান হিন্দুস্তান) সম্পর্কে দেওয়াল লিখন এবং মডিউলটিতে আরও সদস্য নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল।।
