• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটমানি আদায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েঅন্যের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বর্ধমান পুরসভার কাউন্সিলার সাহাবুদ্দিন খানসহ দু’জন

Eidin by Eidin
May 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটমানি আদায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েঅন্যের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বর্ধমান পুরসভার কাউন্সিলার সাহাবুদ্দিন খানসহ দু’জন
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ মে : কাটমানি আদায় ও  আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান পুরসভার এক কাউন্সিলর সহ দু’জন।ধৃতরা হলেন
সাহাবুদ্দিন খান  এবং সাগর রাউত। পুলিশ ধৃত এই  দু’জনকেই সোমবার বর্ধমান  আদালতে পেশ  করে।তদন্তের প্রয়োজনে পুলিশ ধৃতদের  ৭ দিনের পুলিশি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় ।প্রাক্তন বিধায়ক খোকন দাসের অত্যন্ত ঘনিষ্ট কাউন্সিলার সাহাবুদ্দিন খান গ্রেপ্তার হওয়ায়
বর্ধমানের রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িছে । সাহাবুদ্দিন খান যদিও এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন।
বর্ধমান শহরে তোলাবাজি, জমি দখল,কাটমানির অভিযোগ দীর্ঘদিনের।রাজ্যে পট পরিবর্তনের পর অবশেষে সেই অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্ধমান পুরসভার  এক  কাউন্সিলর ধরা পড়লেন পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বর্ধমান শহরের শাহচেতন এলাকার শেখ রতন নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন দাপুটে কাউন্সিলর।  অভিযোগ,গলায় ছুরি ধরে তিন কাটা জমি কেড়ে নেবার অভিযোগ এই কাউন্সিলারের বিরুদ্ধে এনেছেন রতন। এছাড়াও আরো ১৩ কাটা জমি জোর করে লিখিয়ে নেবার অভিযোগও রয়েছে ওই কাউন্সিলারের বিরুদ্ধে ।এইসব ছাড়াও,নিজের জমি ব্যবহার করার জন্য অভিযোগকারীকে ১০ লাখ টাকা কাটমানিও দিতে হয়েছিল ,এমন অভিযোগও রয়েছে।  সাহাবুদ্দিনের বিরুদ্ধে পাঁচিল ভেঙে দেবার অভিযোগও আছে। এই দু’জনের সাথে আরো যেসব অভিযুক্তরা আছে তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ ।

যদিও অভিযুক্ত কাউন্সিলর সাহাবুদ্দিন এদিন জানান, এই অভিযোগ পুরো মিথ্যা। ওই ব্যক্তির এই অভিযোগ করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কারণ রয়েছে। তিনি এও জানান, থানার আই সি তাঁকে দেখা করতে ডাকেন।সেসময় তাঁকে হেফাজতে নেওয়া হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,এই গ্রেপ্তারি ছাড়াও রবিবার রাত ভোর পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩টি আগ্নেআস্ত্র ও ২ রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে । এই ঘটনায় মোট ছয়জন  অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ।।

Tags: BurdwanWestbengal
Previous Post

‘অভয়া’র ধর্ষণ-খুন কান্ডে আরজি করের প্রাক্তন সুপার ‘কুখ্যাত’ সন্দীপ ঘোষকে দোষী সাব্যস্ত করার অনুমতি দিল রাজ্য সরকার 

No Result
View All Result

Recent Posts

  • কাটমানি আদায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েঅন্যের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বর্ধমান পুরসভার কাউন্সিলার সাহাবুদ্দিন খানসহ দু’জন
  • ‘অভয়া’র ধর্ষণ-খুন কান্ডে আরজি করের প্রাক্তন সুপার ‘কুখ্যাত’ সন্দীপ ঘোষকে দোষী সাব্যস্ত করার অনুমতি দিল রাজ্য সরকার 
  • বুলেট ট্রেনের প্রথম ছবি সামনে এসেছে; দেশের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেনটি ২০২৭-২৮ সালে মুম্বাই-আহমেদাবাদ করিডোরে চলবে 
  • মমতা ব্যানার্জির বাড়ির পাশেই সভায় দাঁড়িয়ে তার ‘দুর্নীতিগ্রস্ত ভাইপো’কে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.