এইদিন ওয়েবডেস্ক,সুরাট,১৯ মে : গুজরাটের সুরাটের একজন হিন্দু নারী আইনজীবী রহিম রাজাক ওরফে রহিম শেখের বিরুদ্ধে লাভ জিহাদে ফাঁসিয়ে যৌন শোষণের গুরুতর অভিযোগ এনেছেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নিজেলে রোহান নামে এবং একজন হিন্দু পরিচয় দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে যৌন শোষণ করেছে ।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের দিকে পেশাগতভাবে তাদের পরিচয় হয় এবং পরে সেই সম্পর্ক ব্যক্তিগত রূপ নেয়। তারা একসঙ্গে একটি আইন অফিসও খোলেন এবং বেশ কয়েক বছর একসঙ্গে কাজ করেন। ওই নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় গোপন করার জন্য হিন্দু ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিত ।
রহিম শেখ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে গণপতি পূজা ও সত্যনারায়ণ কথা অনুষ্ঠানে যেতেন, তার কপালে সিঁদুর পরিয়েছিল এবং মঙ্গলসূত্র পরিয়েছিল । ভুক্তভোগী জানান, যখন তিনি বিয়েটা পাকাপাকি করার প্রস্তাব দেন, তখন রহিম পিছিয়ে যান। তখনই তিনি জানতে পারেন যে রহিম আগে থেকেই অন্য এক নারীকে বিয়ে করেছেন।
ভুক্তভোগী জানিয়েছেন যে, তিনি প্রতিরোধ করলে অভিযুক্ত তাঁর ওপর হামলা করত এবং জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করত। এই ঘটনায় পুলিশ ধর্ষণ, প্রতারণা এবং এসসি/এসটি আইনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।।
