এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ মে : আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি মসজিদ ও ইসলামিক স্কুল কমপ্লেক্সে ২ সশস্ত্র মার্কিন কিশোরের গুলিতে এক নিরাপত্তারক্ষী সহ ৩ জনের মৃত্যু হয়েছে । পরে ২ হামলাকারী কিশোরী নিজেদের গুলি করে আত্মহত্যা করে ।
স্থানীয় সময় সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে । হামলাকালী কিশোরদের এদের মধ্যে একজন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স৷ সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের নিরাপত্তাকর্মী রয়েছেন, যিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইসলামিক সেন্টারের কাছে হওয়ায় এই হামলাকে ইসলামের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা হিসেবেই বিবেচনা করছে পুলিশ। ঠিক কী কারণে হামলা হয়েছে তা জানতে তদন্ত চলছে।।
