• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দু’নৌকায় পা দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি ; নিজে নাম লেখালেন বিক্ষুব্ধ গোষ্ঠীতে, স্ত্রী নয়না এখনো মমতার দিকেই 

Eidin by Eidin
June 14, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দু’নৌকায় পা দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি ; নিজে নাম লেখালেন বিক্ষুব্ধ গোষ্ঠীতে, স্ত্রী নয়না এখনো মমতার দিকেই 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জুন : পশ্চিমবঙ্গে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে । মোট ৮০ জন বিধায়ক ও ২৮ জন সাংসদদের মধ্যে সিংহভাগই এখন বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছে । তবে চমকপ্রদ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জিকে৷ তিনি নিজে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিলেও তার স্ত্রী নয়না ব্যানার্জি থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। একথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী সুদীপ নিজেই । তিনি জানান, তাঁর সহধর্মিণী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। একই সঙ্গে সুদীপ বলেছেন, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসেই থাকছেন তার স্ত্রী নয়না এবং বিধানসভায় দলের সঙ্গে থেকেই দায়িত্ব পালন করবেন। আরও স্পষ্ট করে তিনি বলেছেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায় যেমন দলনেতা হিসেবে থাকবেন, তেমনই নয়না উপ- দলনেত্রী হিসেবেই বিধানসভায় নিজের দায়িত্ব পালন করবেন।’

এদিকে আজ রবিবার সন্ধ্যা ৭টায় নয়াদিল্লিতে বিক্ষুব্ধ সাংসদ-বিধায়কদের বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে । ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন  সুদীপ বন্দ্যোপাধ্যায় । বিক্ষুব্ধ সাংসদ-বিধায়কদের বৈঠক ও নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সুদীপকে নিয়ে এযাবৎ বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে । শোনা যাচ্ছে যে আরও দুই তৃণমূল সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন এবং তাদের ওই বৈঠক ও নৈশভোজেও যোগ দিতে পারেন ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

ব্রিটেনে মুসলিম বিদ্বেষ ব্যাপক বৃদ্ধি, এবারে আগুন ধরিয়ে দেওয়া হল বোল্টন শহরে বসবাসকারী এক ইমামের বাড়িতে 

No Result
View All Result

Recent Posts

  • দু’নৌকায় পা দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি ; নিজে নাম লেখালেন বিক্ষুব্ধ গোষ্ঠীতে, স্ত্রী নয়না এখনো মমতার দিকেই 
  • ব্রিটেনে মুসলিম বিদ্বেষ ব্যাপক বৃদ্ধি, এবারে আগুন ধরিয়ে দেওয়া হল বোল্টন শহরে বসবাসকারী এক ইমামের বাড়িতে 
  • চট্টগ্রামে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন হিন্দু বধূ ও তার কিশোরী মেয়ে ; গুরুতর আহত বধূর ৫ বছরের পুত্রসন্তান
  • ঘৃণা ভুলে শ্বশুরমশাইয়ের জীবন বাঁচালেন জামাই: স্ত্রী আদালতেই বিবাহবিচ্ছেদের নথিপত্র ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন, পাঁচ বছরের দাম্পত্য কলহের অবসান ঘটল সুখকর অনুভূতি দিয়ে 
  • “আমি সমকামী নই, দিশা পাটানি শুধু আমার ঘনিষ্ঠ বন্ধু” : সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনি রায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.