• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 

Eidin by Eidin
May 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ মে : সোমবার রাজ্য বিধানসভার ভোটের ভূমিধস জয়ের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার আহ্বান জানান । পাশাপাশি কেউ হামলা চালালে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন । কিন্তু শমীক ভট্টাচার্যের এই আহ্বানের পর কিছুতেই বন্ধ হচ্ছে না ভোট পরবর্তী হিংসা ৷ এবারে পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গা থেকে হামলার খবর পাওয়া গেছে । কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । হামলার অভিযোগ এসেছে ভাতার ও কাটোয়া থেকেও ।

আজ মঙ্গলবার কেতুগ্রামের কাঁদরাতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে । একই ঘটনা ঘটেছে আউশগ্রামেও । আউশগ্রাম অঞ্চল তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এবারের ভোটে ভাতারের তৃণমূলের প্রার্থী শান্তনু কোঁয়ারের অভিযোগ,ভাতারের একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়েছে বিজেপি । তার অভিযোগ,ভাতারের বলগোনা, হরিপুর, ওড়গ্রাম সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা হয়েছে । দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয় বলে অভিযোগ তার । 

যদিও যে সমস্ত তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছিল সেসব খুলে সরিয়ে দেন সদ্য নির্বাচিত বিজেপি বিয়সৌমেন কার্ফা। তিনি বলেন, কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না । প্রশাসন কড়া হাতে মোকাবিলা করবে।’ উল্লেখ্য,আজ তিনি এলাকায় ঘুরে ঘুরে শান্তি বজায় রাখার আহ্বান জানান । 

পাশাপাশি কাটোয়া বাসস্ট্যান্ডে বাসকর্মচারী, বাসমালিক সংগঠন এবং হকার সংগঠনের কার্যালয়ের তৃণমূলের পতাকা খুলে ফেলে বিজেপির পতাকা তুলে দেওয়া হয় বলে অভিযোগ । এছাড়া, কেতুগ্রামের মুড়গ্রাম গোপালপুর পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় বিজেপি কর্মীরা।  শপথগ্রহণের আগে পর্যন্ত ওই তালা খোলা হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়ে যায় বলে অভিযোগ ।। 

Tags: Post Poll ViolencePurbo BurdwanWestBengal Election 2026
Previous Post

বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি

No Result
View All Result

Recent Posts

  • পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 
  • বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি
  • পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭
  • “আমি হারিনি, আমি পদত্যাগ করব না” : মমতা ব্যানার্জি 
  • ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.