• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিউটাউন ও হাওড়ায় বিজেপি কর্মী খুন, আমডাঙ্গায় বিজেপিকে ভোট দেওয়ায় হামলার অভিযোগ

Eidin by Eidin
May 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
নিউটাউন ও হাওড়ায় বিজেপি কর্মী খুন, আমডাঙ্গায় বিজেপিকে ভোট দেওয়ায় হামলার অভিযোগ
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মে : বিধানসভার ভোটের গননা মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে । কলকাতার নিউটাউন ও হাওড়াতে দুই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বড়াডিহ এলাকার বাসিন্দা একটি বাড়িতে হামলা চালানো হয়েছে বিজেপিকে ভোট দেওয়ায় অপরাধে । 

সংবাদমাধ্যমের খবর,গতকাল রাতে নিউটাউনে বিজয় মিছিলে  মণ্ডল নামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । মধু মণ্ডলকে নির্মমভাবে মারধর করা হয়, তারপরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অপরদিকে, গতকাল রাতে ভোটের ফল বেরোনের পর বাড়ি ফেরার পথে হাওড়াতে মাতেন যাদব বর (৪৮) নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নম্বর বুথ এলাকার বাসিন্দা ছিলেন তিনি । তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি পরিবারের । তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কয়েক জন। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় যাদবকে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান অকুস্থলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলার বড়াডিহ এলাকায় একটি পরিবার আক্রমণের শিকার হয়েছে। ভুক্তভোগী মদন মোরলের অভিযোগ, তিনি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং গভীর রাতে প্রায় ৪০-৫০ জন টিএমসি গুন্ডা তাঁর বাড়িতে হামলা চালায়। সংবাদ সংস্থা এ এন আই-কে  মদন মোরল বলেন, “আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, তাই গতকাল গভীর রাতে ৪০-৫০ জন তৃণমূল দুষ্কৃতকারী এসে আমাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে। আমি খুব ভয়ে আছি ।”

পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের শনাক্ত করছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ।।

Tags: Post Poll ViolenceWestBengal Election 2026
Previous Post

পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 

Next Post

শত শত সুন্নিকে কুয়ায় ফেলে হত্যা করেছিল হিজবুল্লাহ এবং ইরানের শিয়া শাসক, একের পর এক সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা আবিষ্কৃত হচ্ছে 

Next Post
শত শত সুন্নিকে কুয়ায় ফেলে হত্যা করেছিল হিজবুল্লাহ এবং ইরানের শিয়া শাসক, একের পর এক সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা আবিষ্কৃত হচ্ছে 

শত শত সুন্নিকে কুয়ায় ফেলে হত্যা করেছিল হিজবুল্লাহ এবং ইরানের শিয়া শাসক, একের পর এক সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা আবিষ্কৃত হচ্ছে 

No Result
View All Result

Recent Posts

  • শত শত সুন্নিকে কুয়ায় ফেলে হত্যা করেছিল হিজবুল্লাহ এবং ইরানের শিয়া শাসক, একের পর এক সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা আবিষ্কৃত হচ্ছে 
  • নিউটাউন ও হাওড়ায় বিজেপি কর্মী খুন, আমডাঙ্গায় বিজেপিকে ভোট দেওয়ায় হামলার অভিযোগ
  • পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তৃণমূলের উপর হামলা, কেতুগ্রাম ও আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ ; ভাতারেও ঘটেছে হামলার ঘটনা 
  • বড় খবর ! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি
  • পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.