• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আজকের দিনে প্রাক্তন যেতেন রেড রোডে, নব্য গেলেন মায়াপুর ইসকনে 

Eidin by Eidin
May 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আজকের দিনে প্রাক্তন যেতেন রেড রোডে, নব্য গেলেন মায়াপুর ইসকনে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৮ মে : আজ গোটা রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পরব ঈদ পালিত হচ্ছে । ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দিনটিতে কলকাতার রেড রোডে আয়োজিত ঈদের নামাজ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ কিন্তু রাজ্যের নতুন সরকার রাস্তায় যেকোনো প্রকার ধর্মীয় কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করায় ব্রিগেড প্যারেডে এবারের ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল । তবে পূর্বিসূরীর দেখানো পথ অনুসরণ করেননি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরন্তু তিনি এই দিনটিতে মায়াপুরের  ইস্কন মন্দিরে যজ্ঞানুষ্ঠান ও গোমাতার বিশেষ পুজোয় অংশ নিয়েছিলেন ।

গত মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর, আজ বৃহস্পতিবার ফের জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি মায়াপুরে পৌঁছান ৷ মায়াপুরের হেলিপ্যাডে অবতরণ করে সোজা চলে যান ইসকন মন্দিরে । মন্দিরের গোশালার গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন এবং নিজের হাতে গোমাতাকে খাওয়ান। এরপর যান মূল চন্দ্রোদয় মন্দিরে । সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং পরে তিনি বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দেন । পূজো শেষে মন্দির চত্বরে সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে আজ সকাল থেকেই মায়াপুরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । মন্দির চত্বরে ছিল সাজ সাজ রব। খোল করতাল সহযোগে তালে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান ভক্তরা। মুখ্যমন্ত্রীর এই আধ্যাত্মিক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।।

Previous Post

মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়

No Result
View All Result

Recent Posts

  • আজকের দিনে প্রাক্তন যেতেন রেড রোডে, নব্য গেলেন মায়াপুর ইসকনে 
  • মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়
  • ১০০০ ফুট গভীর গিরিখাতে গাড়ি পড়ে যাওয়ায় তরুণ অভিনেতা ও তার ৭ বন্ধুর মর্মান্তিক মৃত্যু 
  • বৈভব সূর্যবংশীকে কীভাবে থামানো যায় ? আইপিএল শেষ হওয়ার পর জানাবেন আরআর পেসার জোফ্রা আর্চার
  • মার্কিন রোষে পড়ার ভয়ে ‘ডোনাল্ড ট্রাম্পের কুরবানি’ আটকে দিল বাংলাদেশ সরকার  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.