এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ মে : আজ বৃহস্পতিবার ঈদের দিনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডে । ট্রেনের মধ্যে এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে করতে একের পর এক যাত্রীকে পশু কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় । ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে অন্তত ৪ জন । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের স্বাস্থ্যে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।একজন শিক্ষক শিশুদের আড়াল করে তাদের বাঁচান । পরে পুলিশের অভিযানের পর হামলাকারী গ্রেপ্তার করা হয়েছে ।
জানা গেছে,এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডের উইন্টারথুর রেলস্টেশনে । আচমকা ৩১ বছর বয়সী এক সুইস ব্যক্তি “আল্লাহু আকবার” বলে চিৎকার করতে করতে ছুরি দিয়ে একের পর এক যাত্রীদর ওপর হামলা চালায় । এতে ২৮, ৪৩ এবং ৫২ বছর বয়সী ৩ জন সুইস পুরুষ গুরুতর আহত হন।সুইস সংবাদপত্র ব্লিক-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, হামলাকারী স্টেশনের করিডোর দিয়ে একটি ছুরি হাতে দৌড়াচ্ছে এবং ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছে । যদিও হামলার কিছুক্ষণ পরেই জুরিখ আঞ্চলিক পুলিশ তাকে গ্রেপ্তার করে।।
