এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারে সিপিএমের পথসভা চলাকালীন বিজেপির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে একতরফা মার খেয়ে যায় বিজেপির নেতাকর্মীরা । ভাতার বিধানসভার বিজেপি কনভেনর সুব্রত গোস্বামী বলেছিলেন,”বালগোনা বাজারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে । আজ ভাতার বিধানসভার অন্তর্গত বলগোনা বাজারে সিপিআই (এম)-এর জিহাদিরা আমাদের বিজেপির কর্মীদের উপর নৃশংস হামলা করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন কার্যকর্তা আহত হন। আমরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি।এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক মতাদর্শের লড়াই কখনোই হিংসার মাধ্যমে হতে পারে না। হামলার জবাব আমরা দেব গণতান্ত্রিক ও রাজনৈতিক পথে। আমাদের লড়াই থামবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।আহত সকল কার্যকর্তার দ্রুত আরোগ্য কামনা করি।”
বিজেপির ভাতার ৩ নম্বর মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু সহ বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে স্নেহময় সহ সাতজন বিজেপি কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এদিকে আহতদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উল্লাস প্রকাশ করছে সিপিএমের নেতাকর্মীরা । তাদের অনেককেই উসকানিমূলক পোস্ট করতে দেখা গেছে । সিপিএমের ফেসবুক পেজ CSM MEDIA (https://www. facebook.com/share/1F392BsheU/) লেখা হয়েছে, (https://www. facebook.com/share/p/1ALx41xrVM/),”পূর্ব বর্ধমানের ভাতারে বাম বধ করতে আসা সোনা টুনিরা এখন হাসপাতালে হনূমান চালিশা পাঠ করছে!”
কলকাতার দুলাল ব্যানার্জি (https:// www. facebook.com/share/1AR2sz9z9k/) লিখেছেন, “ভাতারের বলগোনায় সামান্য ক্যালপল প্রয়োগ গতকালের রোগের।বন্ধুদের কাছে একান্ত অনুরোধ যাদের কাছে ভিডিওটা আছে তারা একটু কমেন্টে পাঠাও। বন্ধুরা দেখুক অনুপ্রাণিত হোক প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ুক। কমেন্টের ভিডিওতে মানসিক তৃপ্তির ছবিগুলো একটু দেখো।”
মন্তেশ্বরের আকাশ পাঁজা(https://www. facebook.com/share/18zhA2xonc/) লিখেছেন, “মিছিলে ইট ছোড়া বিজেপিকে গুছিয়ে বার্নিশ করার জন্য পূর্ব বর্ধমানের বলগোনাকে লাল সেলাম ।”
সিটু নেতা কলতান দাসগুপ্ত (https://www. facebook.com/share/v/1FTt8Gq9oE/) লিখেছেন,’প্রতিরোধের বার্তা এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়ুক। আজকে ভাতারে।” ইরসাদ খাঁন নামে একজন লিখেছেন,”ঘুরে গেলে লাল ঝান্ডা, ফেটে যাবে বিজেপির আন্ডা।”
