এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৪ মে : পোলিশ সীমান্ত দিয়ে জার্মানিতে অনুপ্রবেশের সময় তিনজন আফগান এবং দুজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে সোমবার জানিয়েছে পোলিশ সীমান্তরক্ষী বাহিনী। পোলিশ সীমান্তরক্ষী বাহিনী আজ বৃহস্পতিবার জানায়, মানব পাচারের সন্দেহে একটি গাড়িকে থামানোর পর ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গাড়িটির চালক ছিল ২৬ বছর বয়সী এক জর্জিয়ান যুবক,যে আফগান ও পাকিস্তানি নাগরিকদের অবৈধভাবে জার্মানিতে প্রবেশে সহায়তা করছিল ।বিবৃতিতে আরও জানানো হয়, ওই জর্জিয়ান চালককে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আফগান ও পাকিস্তানি নাগরিকদের লিথুনিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
পোলিশ সীমান্তরক্ষী বাহিনী ধৃত আফগান ও পাকিস্তানি নাগরিকদের পরিচয় প্রকাশ করেনি।সাম্প্রতিক দিনগুলোতে পোলিশ সীমান্তে আফগান অনুপ্রবেশকারীদের আটকের ঘটনা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।।
