• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এবারে ‘ডিম থেরাপি’র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 

Eidin by Eidin
September 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এবারে ‘ডিম থেরাপি’র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৬ সেপ্টেম্বর : হুগলির শ্রীরামপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে ডিম থেরাপির মুখে পড়তে হল ‘কালীঘাট তৃণমূল’ কুণাল ঘোষকে । কুণালের গাড়ি উত্তরপাড়ায় আসতেই একদল জনতা গাড়ি আটকে দেয়৷ এরপর বিক্ষোভের পাশাপাশি গাড়িতে চড়বড় করে একের পর ডিম আছড়ে এসে ফাটতে শুরু করে । কুণালের পিছনের আসনে বসে থাকা কেউ সমগ্র ঘটনার মুহুর্তটি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । সেই ভিডিওতে দেখা যায় যে গাড়ির পিছনের কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে । 

আজ শনিবার বিকেল ৪টেয় শ্রীরামপুরে মমতা ব্যানার্জির সভা করার কথা । তার আগে দুপুরের দিকে সেই সভায় যোগ দিতে গাড়িতে চড়ে যাচ্ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ । অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় পৌঁছতেই একদল লোক রড, লাঠি, পাথর, ইঁট, ডিম নিয়ে কুণালের গাড়িতে হামলা চালায় । রড দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে । এরপর সেখান থেকে থেকে গাড়ি ঘুরিয়ে সোজা লালবাজার ও ভবানী ভবনে রওনা দেন তিনি । 

এই ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে ‘কালীঘাট তৃণমূল’৷ যদিও অভিযোগ অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, কুণাল ঘোষ গনরোষের মুখে পড়েছিলেন । এখানে তাদের দলের কোনো ভূমিকা নেই । 

 কুণাল বলেছেন,’যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। লাঠি-রড নিয়ে পুরো রাস্তা আটকে দাঁড়িয়েছিল ওরা। গাড়ি থামিয়ে থামিয়ে দেখা হচ্ছিল কোন গাড়িতে কোন নেতা যাচ্ছে । আমার সারা শরীর কাচে ভরা।’ ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন তিনি।।

Previous Post

বাংলাদেশের বগুড়ায় কালীমন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী লুট 

Next Post

চোরের দল গড়ে প্রণামীর লক্ষ লক্ষ টাকা লুট করে চম্পট দিল ৫ শতাব্দী প্রাচীন মন্দিরের ‘সেবাইত’

Next Post
চোরের দল গড়ে প্রণামীর লক্ষ লক্ষ টাকা লুট করে চম্পট দিল ৫ শতাব্দী প্রাচীন মন্দিরের ‘সেবাইত’

চোরের দল গড়ে প্রণামীর লক্ষ লক্ষ টাকা লুট করে চম্পট দিল ৫ শতাব্দী প্রাচীন মন্দিরের 'সেবাইত'

No Result
View All Result

Recent Posts

  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.