• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের বগুড়ায় কালীমন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী লুট 

Eidin by Eidin
September 26, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের বগুড়ায় কালীমন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী লুট 
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ সেপ্টেম্বর : বাংলাদেশের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি কালীমন্দিরে জিহাদি হামলার ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের পাশাপাশি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা এবং বিভিন্ন পূজার সামগ্রী লুটপাট চালানো হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। একই সঙ্গে মন্দিরের একটি মূর্তি পাশের ডোবায় ফেলে রাখা হয়। পরে সেটি উদ্ধার করেন মন্দিরের পুরোহিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দানবাক্সটি ভাঙা এবং মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এ সময় মন্দিরের একটি মূর্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশে থাকা একটি ডোবা থেকে মূর্তিটি ভাঙাচোরা অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানক্ষেত থেকে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আর একটি মূর্তি পাওয়া যায় বলে জানান তিনি ।মন্দির কর্তৃপক্ষের দাবি, হামলার সময় কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দানবাক্সের টাকা লুটপাট করা হয়েছে। তবে চুরি যাওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল মন্দিরটি পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিকেলে জানান, এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় অভিযোগ করেছে । অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্দিরে ভাঙচুর, মূর্তি সরিয়ে ফেলা এবং পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।।

Tags: BaguraBangladeshHindu Temple AttackedIdol Vandalism
Previous Post

শ্মশানে গোমাংস রান্না করে খাওয়া ও হিন্দু ধর্মের অবমাননা করার ঘটনায় মীমাংসাপত্রে স্বাক্ষর না করায় কুষ্টিয়ায় মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলা  

Next Post

এবারে ‘ডিম থেরাপি’র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 

Next Post
এবারে ‘ডিম থেরাপি’র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক কুণাল ঘোষ 

এবারে 'ডিম থেরাপি'র মুখে পড়লেন 'কালীঘাট তৃণমূল' বিধায়ক কুণাল ঘোষ 

No Result
View All Result

Recent Posts

  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.