এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৬ সেপ্টেম্বর : শনিবার সকালে একটি হোমস্টেতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী এক হিন্দু ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার ২৬ বছর বয়সী মুসলিম প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। যদিও প্রেমিক বলেছে যে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, পুলিশ তার এই বক্তব্য বিশ্বাস করছে না এবং এটিকে একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে। তারা ময়নাতদন্তের প্রতিবেদনের জন্যও অপেক্ষা করছে।পুলিশ জানিয়েছে, মৃতদেহ বা মাটিতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি।
তবে এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রথমত, ওই তরুণী তার পরিবারকে জানিয়েছিল যে সে এক বন্ধুর বাড়িতে রাত কাটাবে। কিন্তু মাঝরাতে সে তার মাকে ফোন করে বলে, “ওরা আমাকে মেরে ফেলবে।” এরপর, পরিবারের এক বন্ধু জানান, তার ফোনটি “সম্ভবত কেড়ে নেওয়া হয়েছিল।”
তবে, এই অভিযোগটি এখনো তদন্তাধীন রয়েছে। আরেকটি বিষয় হলো, হোমস্টের দায়িত্বে থাকা ব্যক্তি বলেছেন যে তিনি রাতে কাউকে চিৎকার করে ‘সাহায্যের জন্য’ ডাকতে শুনেছেন। কিছু সংগঠন একে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে, কারণ মৃত নারী হিন্দু এবং তার গ্রেপ্তার হওয়া প্রেমিক মুসলিম।
পুলিশ জানিয়েছে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী এবং ধারাপুরের বাসিন্দা নিমিশা ঠাকুরিয়া শহরের উপকণ্ঠে গরালের একটি হোমস্টেতে গ্রেপ্তার হওয়া আসিফ আলীর সঙ্গে থাকছিলেন। গুয়াহাটি পশ্চিমের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিপিসি) বলিন দেওরি বলেছেন, আমাদের জানানো হয়েছে যে ঠাকুরিয়া আত্মহত্যা করেছেন। কিন্তু ‘তিনি যা বলছেন তা আমরা বিশ্বাস করি না। আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে ।’ দেওরি বলেছেন, পুলিশ হোমস্টের মালিক, তত্ত্বাবধায়ক ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।।

