এইদিন বিনোদন ডেস্ক,২৬ সেপ্টেম্বর : গোয়ায় একটি সিনেমার শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন প্রখ্যাত তামিল অভিনেতা বিশাল ।চলচ্চিত্র কলাকুশলী সূত্রে জানা গেছে, অভিনেতা বিশাল অভিনীত এবং সুন্দর সি পরিচালিত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুরুষান’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালে এই ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় স্টান্ট করতে গিয়ে অভিনেতা বিশাল পিঠে আঘাত পান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাঁকে তিন সপ্তাহের বাধ্যতামূলক বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে বিবৃতি দিয়ে বিশাল বলেছেন, তিনি এখন পর্যন্ত অনেক স্টান্ট করলেও এবার যা ঘটেছে তা একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা ছিল।
আঘাত পাওয়ার পর ডাক্তাররা বিশালকে ভালোভাবে পরীক্ষা করেন এবং সুস্থ হওয়ার জন্য তাকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তাই বিশাল জানিয়েছেন যে, তিনি সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশন (এসআইএএ), যা অ্যাক্টরস অ্যাসোসিয়েশন (নাদিগার সঙ্গম) নামেও পরিচিত, এর আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে পারবেন না।
বিশাল বলেন,’সপ্তাহটা খুব কঠিন গেছে। পিঠের ব্যথার কারণে নাদিগার সঙ্গমের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে না পারাটা দুঃখজনক ও হতাশাজনক ।’।

