• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বারুইপুরে ধর্ষণ-খুনে জড়িত সন্দেহে পিটিয়ে মারা যুবক নির্দোষ, ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ;  পুলিশের নজর উসকানিদাতাদের দিকেও 

Eidin by Eidin
July 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বারুইপুরে ধর্ষণ-খুনে জড়িত সন্দেহে পিটিয়ে মারা যুবক নির্দোষ, ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ;  পুলিশের নজর উসকানিদাতাদের দিকেও 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে মারা হয় । কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই যুবক সম্পূর্ণ নির্দোষ । আজ বারুইপুরে পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠকের পর একথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই যুবককে পিটিয়ে মারায় যুক্তদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন । তিনি বলেছেন,’ইন্দ্রজিৎ মণ্ডলের নামে যে যুবককে ঘিরে ধরে গণপিটুনি দিয়ে মারা হয় পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে তিনি নির্দোষ ।’ 

সুর্যপুরে ১১ বছরের নাবালিকা শনিবার বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। রাতভর আত্মীয়স্বজন ও আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পায়নি। পরিবারের অভিযোগ, এলাকারই চার যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতার দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ভাঙচুর হয় পুলিশের গাড়িতেও। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মী আহত হন । উপড়ে ফেলা হয় রেললাইন৷ দাঙ্গাকারীদের আক্রমণের শিকার হন সাংবাদিকরাও । সেই সময় ওই নির্দোষ যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেছেন,’এই ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে । প্রত্যেককে গ্রেপ্তার করা হবে ।’

পাশাপাশি বারুইপুরে হিংসায় উসকানিদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন,’ভোটে পরাজিত বা একটা আসনে জেতা কিছু রাজনৈতিক শক্তি ও উসকানিদাতারা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে। এই ঘটনায় কিছু উগ্রপন্থী শক্তিও যুক্ত ছিল । তদন্তে একাধিক কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে এটা জানা গেছে । তবে এই অভিযোগগুলির তদন্ত এখনও চলছে। কাউকেই ছাড়া হবে না ।’ 

এদিকে ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলে আসছে যে,পুলিশ তদন্তে গাফিলতি করছে। এই অভিযোগের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পর পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি । তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ বারুইপুরে মৃতা কিশোরী ও গনপিটুনিতে মৃত যুবকের বাড়ি গিয়ে পরিবারগুলির সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি পরিবারগুলিকে আশ্বাস দেন, উভয় ঘটনারই নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।

Tags: Baruipur UnrestCM Suvendu Adhikary
Previous Post

পরকীয়া প্রেমিক হাতে খুন হলেন অশোকনগরের বধূ রিঙ্কু দাস ; গ্রেপ্তার প্রেমিক 

No Result
View All Result

Recent Posts

  • বারুইপুরে ধর্ষণ-খুনে জড়িত সন্দেহে পিটিয়ে মারা যুবক নির্দোষ, ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ;  পুলিশের নজর উসকানিদাতাদের দিকেও 
  • পরকীয়া প্রেমিক হাতে খুন হলেন অশোকনগরের বধূ রিঙ্কু দাস ; গ্রেপ্তার প্রেমিক 
  • ইরানে যেতেই হিজাব পরতে হল বামপন্থী পোর্টাল “দ্য ওয়্যার”-এর  সাংবাদিক আরফা খানমকে, ছবি পোস্ট করে হচ্ছেন ট্রোলের শিকার 
  • নাসিকে টিসিএস “লাভ জিহাদ” মামলার মূল আসামি নিদা খানকে জামিন দিয়েছে আদালত 
  • আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.