• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পরকীয়া প্রেমিক হাতে খুন হলেন অশোকনগরের বধূ রিঙ্কু দাস ; গ্রেপ্তার প্রেমিক 

Eidin by Eidin
July 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পরকীয়া প্রেমিক হাতে খুন হলেন অশোকনগরের বধূ রিঙ্কু দাস ; গ্রেপ্তার প্রেমিক 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর চব্বিশ পরগনা,০৭ জুলাই :  স্বামীর সংসার ছেড়ে ভাড়া বাড়িতে উঠে এক বিবাহিত ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এক গৃহবধূ । কিন্তু প্রেমিকের পরিবার তাদের এই অবৈধ সম্পর্কের কথা জেনে যায় ৷ শুরু হয় প্রেমিকের বাড়িতে অশান্তি । যে কারনে প্রেমিকের হাতেই খুন হতে হল ওই বধূকে । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর৷ পুলিশ জানিয়েছে,মৃতার নাম রিঙ্কু দাস । এই ঘটনায় দেহ উদ্ধারের মাত্র ২ ঘন্টার মধ্যেই মৃতার পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ ধৃতকে পাটডাঙ্গা এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন দফাদার নামে চিহ্নিত করেছে । আজ মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । 

জানা গেছে,মৃতা রিঙ্কু দাসের বাড়ি অশোকনগর কল্যানগড় বাজার এলাকায় । স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছর ছয়েক আগে অশোকনগরের একটি ভাড়া বাড়িতে চলে আসেন । একা থাকতে থাকতে কুতুবউদ্দিন দফাদারের সঙ্গে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । 

 জানা গেছে,সম্প্রতি কুতুবউদ্দিনের বাড়ির লোকজন তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে যায় । যেকারণে তার বাড়িতে অশান্তি চলছিল । পুলিশের জেরায় কুতুবউদ্দিন কবুল করেছে যে নিত্যনৈমিত্তিক অশান্তি থেকে নিস্তার পেতে সে তার প্রেমিকাকে খুনের পরিকল্পনা করে । সেই পরিকল্পনা মোতাবেক গত ৩ জুন রাতে বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় রিঙ্কুকে অশোকনগরের তাজপুর এলাকায় নিয়ে যায় কুতুবউদ্দিন । রাত প্রায় ১০:৩০ নাগাদ তাজপুরের একটি নির্জন জায়গায় গিয়ে শৌচকর্ম করার নাম করে একটু পাশে চলে যায় কুতুবউদ্দিন । রিঙ্কু যখন অন্যমনস্ক ছিলেন সেই সময়  চুপিসারে পিছন থেকে এসে তারই ওড়না গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে কুতুবউদ্দিন । তারপর দেহটি পাশের জমিতে ফেলে পালিয়ে যায় । 

প্রসঙ্গত,সোমবার অশোকনগরের তাজপুর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ প্রথমে তার পরিচয় নিয়ে ধন্ধে ছিল । পরে মৃতার পরিচয় উদ্ধার করে মাত্র দু’ঘন্টার মধ্যেই এই খুনের কিনারা করে ফেলে পুলিশ । অশোকনগরের বিজেপির মন্ডল- ৪ সভাপতি রিঙ্কু সুর বলেন,’অশোকনগর থানার ওসি আসামিকে মাত্র ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। এটাই হল পরিবর্তন ।’।

Previous Post

ইরানে যেতেই হিজাব পরতে হল বামপন্থী পোর্টাল “দ্য ওয়্যার”-এর  সাংবাদিক আরফা খানমকে, ছবি পোস্ট করে হচ্ছেন ট্রোলের শিকার 

No Result
View All Result

Recent Posts

  • পরকীয়া প্রেমিক হাতে খুন হলেন অশোকনগরের বধূ রিঙ্কু দাস ; গ্রেপ্তার প্রেমিক 
  • ইরানে যেতেই হিজাব পরতে হল বামপন্থী পোর্টাল “দ্য ওয়্যার”-এর  সাংবাদিক আরফা খানমকে, ছবি পোস্ট করে হচ্ছেন ট্রোলের শিকার 
  • নাসিকে টিসিএস “লাভ জিহাদ” মামলার মূল আসামি নিদা খানকে জামিন দিয়েছে আদালত 
  • আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
  • গোপাল কৃষ্ণ দশাবতারম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.