• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আরজি করের অভয়ার মা’য়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী ; বললেন : “তৃণমূলের মহা জঙ্গল রাজ’ শাসনের অবসান ঘটে গেছে” 

Eidin by Eidin
April 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আরজি করের অভয়ার মা’য়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী ; বললেন : “তৃণমূলের মহা জঙ্গল রাজ’ শাসনের অবসান ঘটে গেছে” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৪ এপ্রিল : আজ শুক্রবার উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটি বিধানসভার দলীয় প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রত্না দেবনাথ হলেন ধর্ষণ-খুন হওয়া তরুনী চিকিৎসক ‘অভয়া’র মা । মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটা দৃশ্য সবাইয়ের হৃদয় স্পর্শ করে গেছে । প্রধানমন্ত্রী রত্না দেবনাথকে নিজের বাম পাশে বসিয়ে কিছু কথা বলেন । রত্নাদেবী কিছু বললে প্রধানমন্ত্রী সস্নেহে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন । সেই সময় অশ্রুসিক্ত হয়ে ওঠে রত্না দেবনাথের দু’চোখ । বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন,’এই বিপুল পরিমান ভোটদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ‘মহা জঙ্গল রাজ’ শাসনের অবসান ঘটল।’ উল্লেখ্য,বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড সংখক ভোটার ভোটদান করেছে । আর এই বিপুল ভোটদানে কেঁপে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিংহাসন । 

প্রধানমন্ত্রী বলেন,পশ্চিমবঙ্গে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। তিনি অভিযোগ করেন যে, রাজ্যটি “পরিকল্পিত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অনুপ্রবেশকারীদের প্রভাবে” কলঙ্কিত হচ্ছে।মোদী বলেন,”বাংলায় দীর্ঘদিন ধরেই পরিবর্তনের যে ঢেউ দেখা যাচ্ছিল, গতকালের প্রথম দফার ভোটের পর তা দৃশ্যমান হয়েছে। গতকাল বিজেপির প্রতি যে সমর্থন দেখা গেছে, তা তাদের বিজয়ের ঢাক বাজিয়ে দিয়েছে ।”

প্রধানমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,৪ঠা মে ফলাফল ঘোষণার পর, টিএমসি-র ‘গুণ্ডাদের’ লুকানোর কোনো জায়গা থাকবে না এবং আইনের হাত থেকে তাদের কেউ রক্ষা করতে পারবে না।'”ভোটের প্রথম পর্ব টিএমসি-র ‘মহা জঙ্গল রাজ’-এর অবসানের প্রতীক” বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।।

Tags: Abhaya's MotherNorth 24 ParganasPanihatPM Naremdra Modi's RallyRG Kor Rape Murder Case
Previous Post

জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 

Next Post

আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 

Next Post
আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 

আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 

No Result
View All Result

Recent Posts

  • সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমকে দিয়ে ভবানীপুরে ভোট লুটের ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জি : চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
  • আমেরিকার সঙ্গে আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধি দলের প্রধানের পদত্যাগ 
  • আরজি করের অভয়ার মা’য়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী ; বললেন : “তৃণমূলের মহা জঙ্গল রাজ’ শাসনের অবসান ঘটে গেছে” 
  • জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 
  • “বাংলায় বিজেপির সুমামি চলছে” : প্রথম দফার রেকর্ড ভোটিং দেখে বললেন উচ্ছ্বসিত হিমন্ত বিশ্ব শর্মা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.