• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সালারের খাঁড়েরায় পুলিশের উপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ফায়জাল শেখ, সেনা বাহিনীতে কর্মরত থাকা সত্ত্বেও তার সহজাত অপরাধ প্রবন মানসিকতায় বিস্মিত পুলিশ 

Eidin by Eidin
September 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সালারের খাঁড়েরায় পুলিশের উপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ফায়জাল শেখ, সেনা বাহিনীতে কর্মরত থাকা সত্ত্বেও তার সহজাত অপরাধ প্রবন মানসিকতায় বিস্মিত পুলিশ 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৮ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার সালার থানার খাঁড়েরা গ্রামে পুলিশের উপর বোমাবাজির ঘটনার মূল অভিযুক্ত ফায়জাল শেখকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ৷ রবিবার রাতে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে আনা হয় । এদিকে ফায়জাল সম্পর্কে পুলিশ যে তথ্য সামনে এনেছে তা চমকে দেওয়ার । আজ সোমবার মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) জানান, ফায়জাল শেখ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকা সত্ত্বেও তার অপরাধ প্রবন মানসিকতা রয়েছে । এর আগেও ফায়জালের বিরুদ্ধে বোমাবাজি সহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৮ টি মামলা রয়েছে । তার অপরাধ প্রবণ মানসিক দেখে বিস্মিয় প্রকাশ করেছেন এসডিপিও।  আজ সোমবার ধৃতকে সালার মহকুমা আদালতে তুলে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । 

জানা গেছে,সালার থানার খাঁড়েরা গ্রামেই বাড়ি ফায়জাল শেখের । ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার সুবাদে সে এলাকায় ‘আর্মি ফাইজাল’ নামে পরিচিত৷ সাংবাদিক সম্মেলনে এসডিপিও জানান, চলতি সেপ্টেম্বর মাসের ১৩-১৪ তারিখ মধ্যরাতে খাঁড়েরা গ্রামের মাঠে জুয়ার আসর বসায় ফায়জাল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ । কয়েকজনকে পুলিশ ধরেও ফেলে । কিন্তু পুলিশ বাকি আইনি কাজ করার সময় ফায়জাল শেখ কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপর ফিরে এসে পুলিশ বাহিনীর উপর বোমা বর্ষণ শুরু করে । বোমা লেগে গুরুতর আহত হন একজন এএসআই । অল্পবিস্তর আহত হন আরো কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার ।  একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন ।  পরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রজু করে মূল অভিযুক্ত ফায়জাল শেখের সন্ধানে নেমে পড়ে৷ কিন্তু সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকে ।  অবশেষে বাগডোগরা বিমানবন্দর থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় । 

মহকুমা পুলিশ আধিকারিক বলেন,’আপনাদের শুনলে খারাপ লাগবে যে, ধৃত ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে । এখনো সে কর্মরত রয়েছে ৷ তার র‍্যাঙ্ক হচ্ছে গানার নায়েক । ও সেনা বাহিনীতে কর্মরত অবস্থায় যে সমস্ত কাজকর্ম করে তা খুবই নিন্দনীয় । এর আগে ওর বিরুদ্ধে ৮ টা কেস আছে । তার মধ্যে বোমাবাজি ছাড়াও আরো অনেক অভিযোগে মামলা রয়েছে।’ তিনি বলেন,’এই ছেলেটা ক্রিমিনাল মনস্ক  । যতই সে ভারতীয় সেনাতে চাকরি করুক না কেন ওর মধ্যে যে ক্রিমিনালিটি আছে সেটা ও কিছুতেই দূর করতে পারে না । যে কারণে বারবার এই ধরনের অপরাধ করতে থাকে ।’ এসডিপিও বলেন,’কিছুদিন আগেও গ্রেফতার হয়েছিল। জেল খেটেছে । ফের যদি সে অপরাধে জড়িয়ে পড়ে তাকে মুর্শিদাবাদের পুলিশ আইনের দোরগোড়ায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে ।’।  

Tags: Bomb Attack CaseMurshidabadSalarWestbengal
Previous Post

“পুলাস্থিনি” : ‘লাভ জিহাদে’ ফেঁসে এক শ্রীলঙ্কান হিন্দু তরুনীর কুখ্যাত সন্ত্রাসী হয়ে ওঠার কাহিনী ; যার স্বামী মহম্মদ হাসথুন ছিল ‘ইস্টার সানডে’ বোমা হামলার মাস্টারমাইন্ড 

Next Post

মুম্বাই বিমানবন্দরে প্রকাশ্যে বিদ্যা বালান ও সিদ্ধার্থের চুম্বন

Next Post
মুম্বাই বিমানবন্দরে প্রকাশ্যে বিদ্যা বালান ও সিদ্ধার্থের চুম্বন

মুম্বাই বিমানবন্দরে প্রকাশ্যে বিদ্যা বালান ও সিদ্ধার্থের চুম্বন

No Result
View All Result

Recent Posts

  • আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির র‍্যাডারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, দুর্গাপুজোর ভুয়া পাস বিক্রির নামে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সাতসকালেই ইডির 
  • পরম ভক্ত অম্বরীষকে রক্ষার্থে ভগবান  যখন ঋষি দূর্বাসার বিরুদ্ধে সুদর্শন চক্র প্রয়োগ করেছিলেন : জানুন ভক্তবৎসল নারায়ণের এই লীলা সম্পর্কে
  • “আমি এক শিশুকন্যাকে বিয়ে করেছি ; এখন আমার এমন এক শিশুকন্যার সাথে দেখা হয়েছে যে আমাকে অনুপ্রানিত করে” : মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিল
  • দেশবিরোধী কার্যকলাপ ও চক্রান্তের অভিযোগে এনআইএ -এর হাতে গ্রেপ্তার বিতর্কিত ইউটিউবার দীপক বেপারী 
  • বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ভরা বাজারে মিয়ানমার সেনার বিমান হামলা, মৃত অন্তত ৩৩, আহত তিন ডজন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.