• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হায়দ্রাবাদের হোটেলে চেক-ইন করার পর রেণুকা নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক ফারুক 

Eidin by Eidin
July 4, 2026
in দেশ
হায়দ্রাবাদের হোটেলে চেক-ইন করার পর রেণুকা নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক ফারুক 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৪ জুলাই : শুক্রবার ভোররাতে হায়দ্রাবাদের হোটেল গ্র্যান্ড লজে চেক-ইন করার পর রেনুকা নামে এক ২৬ বছর বয়সী হিন্দু মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । ওই মহিলা প্রেমিক ফারুকের (৩৪) সাথে হোটেলে চেক-ইন করেছিলেন। ফারুকের দাবি, তিনি বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান । যদিও মৃতার পরিবার এটিকে  পরিকল্পিত খুন বলে সন্দেহ করেছেন । পুলিশ মহিলার প্রেমিক ফারুককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে । 

রেণুকা, আলওয়ালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি বিবাহিত ও এক সন্তানের মা৷ শহরের একটি রেস্তোরাঁ ও পাবে ওটি টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে ফারুকও বিবাহিত এবং তার বাড়িতে স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। 

তদন্তকারীদের মতে, রেণুকা বুধবার ভোর ৩টার দিকে হায়দ্রাবাদের লঙ্গর হাউজ এলাকার হোটেল গ্র্যান্ড লজে প্রেমিক ৩৪ বছর বয়সী ফারুকের সাথে উঠেছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই ফারুক হোটেল ছেড়ে চলে গেলেও রেণুকা ঘরেই থেকে যান। পুলিশ জানিয়েছে, হোটেলের রেকর্ড অনুযায়ী তিনি রাত প্রায় ১১টা ৫৬ মিনিটে রাতের খাবারের অর্ডার দেন। পরে, তিনি বন্ধুকে ভিডিও কলে কথা বলার সময়ই আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের । 

লঙ্গর হাউজ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সৈয়দ মুনওয়ার আলী বলেন,”রাত প্রায় ১২টা ২৪ মিনিটে বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ওই নারী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে ।  তিনি তার বন্ধুকে বলেছিলেন, “তোমার জন্য আমার কাছে একটি জন্মদিনের উপহার আছে।” 

ঘটনাটি জানতে পেরে হোটেলের কর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল দ্রুত হোটেলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায় এবং ময়নাতদন্তের জন্য দেহটি স্থানান্তর করে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তার মৃত্যুর পূর্ববর্তী ঘটনাপ্রবাহ উদঘাটনের জন্য হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, মহিলাটির মোবাইল ফোন পরীক্ষা করছে ও তার সঙ্গে প্রেমিক ফারুককে জিজ্ঞাসাবাদ করছে।।

Tags: HyderabadTelengana
Previous Post

তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত গোষ্ঠী, ‘আসল তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’-এর লড়াই তুঙ্গে 

No Result
View All Result

Recent Posts

  • হায়দ্রাবাদের হোটেলে চেক-ইন করার পর রেণুকা নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক ফারুক 
  • তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত গোষ্ঠী, ‘আসল তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’-এর লড়াই তুঙ্গে 
  • গুজরাট ও মধ্যপ্রদেশে বড়সড় অভিযান চালিয়ে জইশ-এ- মহম্মদের ৮ সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল এটিএস 
  • “না খেয়ে মর” : ক্ষুধার্ত সহযাত্রী পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা ; বেজায় চটেছে ছদ্ম ধর্মনিরপেক্ষরা 
  • খামেনির শেষকৃত্যে যোগ দিল না সৌদি, কুয়েত, কাতার-সহ তাবড় মুসলিম দেশগুলি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.