এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৪ আগস্ট : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-সহ অনিবন্ধিত সংগঠনগুলির দ্বারা গণস্থানের ব্যবহার সীমিত করার জন্য কর্ণাটকের কংগ্রেস সরকার ‘কর্ণাটক রাজ্য গণস্থান প্রবেশ নিয়ন্ত্রণ বিল-২০২৬’ কার্যকর করতে চলেছে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে বলেছেন যে আরএসএস আইনি কাঠামোর বাইরে রয়েছে এবং একে আইনি কাঠামোর আওতায় আনার উদ্দেশ্য রয়েছে। এর পরেই এই বিলটি উত্থাপনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। মন্ত্রিসভা এই অধিবেশনে বিলটি উত্থাপনের অনুমোদন দিয়েছে। এই বিল অনুযায়ী, জনসমক্ষে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের কার্যক্রমের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে জনসমক্ষে আরএসএস-এর কার্যকলাপের ওপর লাগাম টানার প্রস্তাব করা হয়েছে।
চিত্তাপুরে আরএসএস-কে মিছিল করার অনুমতি না দেওয়ায় এর আগে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনুমতি না দেওয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আরএসএস কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছিল। পরে আদালত কিছু শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয়।।
