• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাইরে পড়ে শিক্ষিকা বউদির রক্তাক্ত দেহ, ঘরে ঝুলছে টোটো চালক দেবরের দেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে 

Eidin by Eidin
September 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাইরে পড়ে শিক্ষিকা বউদির রক্তাক্ত দেহ, ঘরে ঝুলছে টোটো চালক দেবরের দেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১০ সেপ্টেম্বর : আজ বৃহস্পতিবার কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারের ৮ নম্বর ওয়ার্ডের নেতাজি সংঘ ও শনিমন্দির সংলগ্ন এলাকা থেকে একটা মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে । সকালে বাড়ির দাওয়ায় শিক্ষিকা বৌদির রক্তাক্ত দেহ ও পাশের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে মৃতার দেবরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতারা হলেন সেরাডিপা তালুকদার ও তার দেবর সঞ্জীব কুমার দে । পারিবারিক অশান্তি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারন আছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,সেরাডিপা তালুকদার শিক্ষকতা করতেন । অন্যদিকে সঞ্জীব কুমার দে পেশায় টোটোচালক। সঞ্জীবও বিবাহিত । তার স্ত্রী এবং একটি মেয়েও রয়েছে । একই বাড়িতে পৃথক সংসারে বসবাস । স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার সময় সেরাডিপার ছেলে বাড়িতে ছিল । ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আঁচ  করে ওই কিশোর কোনও ভাবে বাড়ি থেকে বেরিয়ে কোতোয়ালি থানায় পৌঁছে পুলিশকে খবর দেয় । দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ বাহিনী । এরপর পুলিশ বাড়িতে ঢুকে উঠানে সেরাডিপা তালুকদারের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে৷ ঘরে ঢুকলে সঞ্জীবকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় । ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে,বউদিকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন দেবর৷ তিনি কেন এই ঘটনা ঘটালেন তা তদন্ত করে দেখছে পুলিশ । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য এম. জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।। 

Tags: KutchbiharWestbengal
Previous Post

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবিতে জুতো মারা ও পোড়ানোয় অভিযুক্ত কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; দুর্গাপূজার পরিবর্তে “শারদ্যোৎসব” লেখা হলে সিপিএমকে বই স্টল করতে দেওয়া হবে না 

No Result
View All Result

Recent Posts

  • বাইরে পড়ে শিক্ষিকা বউদির রক্তাক্ত দেহ, ঘরে ঝুলছে টোটো চালক দেবরের দেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে 
  • ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবিতে জুতো মারা ও পোড়ানোয় অভিযুক্ত কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; দুর্গাপূজার পরিবর্তে “শারদ্যোৎসব” লেখা হলে সিপিএমকে বই স্টল করতে দেওয়া হবে না 
  • “ছদ্ম ধর্মনিরপেক্ষ” বাস্তুতন্ত্রের উপর শুভেন্দু অধিকারীর “সার্জিক্যাল স্ট্রাইক” ; বিধানসভায় ঐতিহাসিক বিল পেশ 
  • মৃত্যু শয্যায় থাকা মা’কে শেষ দেখার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল বিনা দোষে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ; আজ ভোরে প্রয়াত হয়েছেন তাঁর মা, হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় 
  • স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাজাপ্রাপ্ত ইসলামিক স্টেট সন্ত্রাসীর মা, বিতর্ক আমেরিকায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.