• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মেরে পা ভেঙে দেওয়া অভিযোগ মিথ্যা” ! বাঙুর হাসপাতালের রিপোর্ট দেখিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
October 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“মেরে পা ভেঙে দেওয়া অভিযোগ মিথ্যা” ! বাঙুর হাসপাতালের রিপোর্ট দেখিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ অক্টোবর : ২০২১ সালে ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন যে,মেরে তার বাম পা ভেঙে দেওয়া হয়েছিল । পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে বসে তিনি সেবার প্রচার করেছিলেন । কিন্তু আজ শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে,কেউ মমতা ব্যানার্জির উপর হামলা করেনি । পুরোটাই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি একাজ করেছিলেন । মুখ্যমন্ত্রী এদিন পিজির বাঙ্গুরের রিপোর্টটি প্রকাশ্যে নিয়ে আসেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে,“No evidence of “No evidence of fracture/dislocation.” Impression—“Osteoarthritis of left knee.”৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন,বিষয়টি নিয়ে সিআইডি ও পুলিশ তদন্ত করবে৷ উপনির্বাচনের ভোট মিটে যাওয়ার পর আগামী ৯ অক্টোবর তিনি বিস্তারিত জানাবেন ।

প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা নির্বাচনের আবহে ওই বছর ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, ৪-৫ জন লোক তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, যার ফলে তাঁর বাঁ পায়ে, কোমর ও বুকে আঘাত লাগে। এই  ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পরিচালক বিবেক সহায় এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাময়িকভাবে বরখাস্ত করে । নিরাপত্তায় ত্রুটির কথা উল্লেখ করে নির্বাচন কমিশন জেলা ম্যাজিস্ট্রেট বিভু গোয়েলকেও একটি অ-নির্বাচনী পদে বদলি করা হয় ।নির্বাচনের আগে ঘটনাটি একটি উত্তপ্ত বিতর্কের জন্ম দেয়, যখন মমতা ব্যানার্জী হুইলচেয়ারে বসে প্রচার চালান, যা বিজেপিসহ বিরোধী দলগুলোর তীব্র আক্রমণের মুখে পড়ে। বিজেপি এটিকে ‘সহানুভূতি ভোট’ আদায়ের একটি কৌশল বলে আখ্যা দেয়।

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্ট প্রমাণ হিসাবেও তুলে ধরেন বলেন,’২০২১ সালে গোটা নন্দীগ্রামকে মমতা ব্যানার্জি অপমান করেছিলেন,ওনার পা নাকি ভেঙে দেওয়া হয়েছে । ১১/০৩/২০২১ তারিখের বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে,,“No evidence of “No evidence of fracture/dislocation.” 

তিনি বলেন,’আমি এটা বাড়তি কিছু বলছি না । এটা নিয়ে সিআইডি তদন্ত করছে । নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব৷ সেটা ৯ সেপ্টেম্বরের পরে জানাব৷’

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে এই ‘ফাঁসের’ পর মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন লকেট চ্যাটার্জি । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’ফেঁসে গেল ফেঁসে গেল কালিরামের ঢোল।২০২১ সালে ভোটের আগে পা ভাঙার যে মিথ্যা নাটক করেছিলেন মমতা ব্যানার্জি তা সম্পূর্ণ মিথ্যা, পিজির বাঙ্গুরের রিপোর্টে মিললো প্রমাণ। লজ্জা!’

Tags: CM Suvendu AdhikariEx CM Mamata BanerjiiKolkataLeg FractureWest Bengal
Previous Post

ইন্দোনেশিয়ার বালিতে ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা 

Next Post

‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও

Next Post
‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও

'৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন'; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও

No Result
View All Result

Recent Posts

  • ‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও
  • “মেরে পা ভেঙে দেওয়া অভিযোগ মিথ্যা” ! বাঙুর হাসপাতালের রিপোর্ট দেখিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • ইন্দোনেশিয়ার বালিতে ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা 
  • দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 
  • এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন  ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.