এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মে : অবশেষে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভবানীপুরের ২০ রাউন্ডের মধ্যে ১৭ রাউন্ডে ৬২২৬ ভোটে মমতা ব্যানার্জির থেকে এগিয়ে ছিলেন । শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি নন্দীগ্রামেও জিতেছেন তিনি৷ নন্দীগ্রামে ৯৬৬৫ ভোটে তৃণমূল প্রার্থী পবিত্র করকে পরাজিত করেছেন তিনি ।
এক সময় প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন মমতা৷ অবশ্য সকালেই শুভেন্দু বলেন,ফাস্ট রাউন্ড ছিল মুসলিম এলাকার ৭৩ নম্বর ওয়ার্ডে । আমার ডেফিসিট হয়েছিল প্রায় দুই হাজার । দ্বিতীয় রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমি দু হাজার কভার করেছি । গণনা শেষে আমি ২২০০ ভোটে ভবানীপুর অ্যাসেম্বলি থেকে লিড করেছি। দ্বিতীয় রাউন্ডে সাড়ে চার হাজার মত আমার লিট হয়েছে । থ্যাঙ্কস টু এভরি হিন্দুস, সনাতনী, দোজস হু ওয়্যার কাস্ট ভোট ইন ফেভার অফ মি ।’ তিনি বলেন,’ভবানীপুরের ৩,৪,৫, ৭৭ নম্বর ওয়ার্ড থেকে মমতা ব্যানার্জিকে ভালো লিড দেবে । আমি যা প্রথম থেকে বলেছি । ৭,৮,৯,১০ ওয়ার্ড থেকে আমি বড় লিড কভার করব । ১০ রাউন্ডের পর থেকে আমি এগুতে থাকবো । এবং আশা করি মমতা ব্যানার্জি পরাজিত হবেন ভবানীপুর বিধানসভা থেকে ।’ তিনি ফের স্পষ্ট ভাষায় বলেন, ‘বিজেপি সরকার গঠন করছে । একদম ক্লিয়ার ম্যান্ডেট ।’
শুভেন্দু আরও বলেন,’প্রাথমিক প্রবণতা অনুযায়ী কলকাতার শিক্ষিত হিন্দুরা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করছেন । সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাষার নামে ও জাতের নামে বিভাজন মানুষ মেনে নেয়নি । সিদ্দিকুল্লা চৌধুরীর মত লোক পিছুচ্ছে । আমার ভাই সৈকত পাঁজা এগিয়ে যাচ্ছে । ইটস এ ভেরি গুড সিম্পটম।’ভবানীপুরে ১৭ রাউন্ড গণনা শেষে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ৬০৯৫৪ । অন্যদিকে মমতা পেয়েছেন ৫৬৭২৮ ভোট৷ ব্যবধান ৬২২৬ ।
অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১২৭৩০১ । যেখানে তৃণমূল প্রার্থী পবিত্র কর পেয়েছেন ১১৭৬৩৬ ভোট ।।
