• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশের হানা, আপ্তসহায়কের খোঁজে তল্লাশি 

Eidin by Eidin
June 13, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশের হানা, আপ্তসহায়কের খোঁজে তল্লাশি 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জুন : কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালালো মেদিনীপুরের শালবনী থানার পুলিশ । জানা গেছে, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের সন্ধ্যানে আজ শনিবার ভোররাতে পুলিশ আচমকা কালীঘাটে আচমকা হানা দেয় । বিশাল কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ ঘিরে ফেলে গোটা বাড়ি । সুমিতের মোবাইলের সর্বশেষ ‘টাওয়ার লোকেশন’, যা শেষবার পাওয়া গিয়েছিল অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতেই । 

জানা গিয়েছে, আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। অপর একটি সূত্রে খবর,  জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে সুমিতের। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। সেই কেসে শালবনি থানা পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে।

 সুমিতের মোবাইলের লোকেশন ট্র্যাক করতে গিয়ে পুলিশ জানতে পারে, তাঁর সর্বশেষ অবস্থান ছিল কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক ব্যানার্জির ওই বাড়িতে। এই সূত্রের ভিত্তিতেই আজ ভোর রাত ৩টে নাগাদ শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল অভিষেকের বাড়িতে পৌঁছায়।ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে তালা ভাঙে। এরপরে শালবনি থানার সাতজনের টিম বাড়ির ভিতরে ঢোকেন। তল্লাশি করা হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি স্বয়ং । এই নজিরবিহীন ঘটনায় তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে । 

পুলিশের এই অভিযান নিয়ে চরম ক্ষুব্ধ দেখা যায় ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককে । অভিষেক নিজেই বলেন,’তালা ভেঙে পুরো বাড়ি তল্লাশি করেছে পুলিশ ।’ তবে কেন এই অভিযান?  এবিষয়ে তিনি বলেন,’লুকিয়ে রেখেছি কি না…..আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। এর উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসা করুন।’।

Tags: Westbengal
Previous Post

“যদি কেউ নিজ হৃদয়ে ব্রহ্মকে দর্শন করেন তবে ‘অবিদ্যাগ্রন্থিং বিকিরতি’, তিনি অজ্ঞানতার বন্ধন ছিন্ন করেন” : মুণ্ডক উপনিষদ

Next Post

মালদায় সাহাপুরে বাড়ির অদূরে আমবাগানে এক ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের সন্দেহ খুন ! 

Next Post
মালদায় সাহাপুরে বাড়ির অদূরে আমবাগানে এক ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের সন্দেহ খুন ! 

মালদায় সাহাপুরে বাড়ির অদূরে আমবাগানে এক ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের সন্দেহ খুন ! 

No Result
View All Result

Recent Posts

  • নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত ৩৫ 
  • গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে
  • কয়লা পাচার মামলায় গ্রেপ্তার আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
  • অভিনেত্রী পরীমনির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে চাকরি খোয়ালেন ঢাকার পুলিশ কর্তা মহম্মদ গোলাম সাকলায়েন 
  • মিথ্যাচারী, কুটিল,কপটরা কর্মফল ভোগের জন্য ফের পৃথিবীতে ফিরে আসে : প্রশ্নোপনিষদ্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.