• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 

Eidin by Eidin
July 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ । পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃত ৩ অভিযুক্তকে অপরাধস্থলে নিয়ে যাওয়া হলে প্রভাস মণ্ডল পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ৷ আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় । পরে তাকে জখম অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রভাসই প্রথম কিশোরীর উপর পাশবিক নির্যাতন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর । 

গত রবিবার সকালে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার পর তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক দাঙ্গা শুরু হয় এলাকায় । সন্দেহের বশে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে মারা হয় । রেললাইন উপড়ে ফেলা থেকে শুরু করে পুলিশের উপর হামলা সহ বিভিন্ন হিংসাত্মক কার্যকালাপ শুরু হয় । ওই দাঙ্গায় ইতিমধ্যেই ২০০ জনকে চিহ্নিত করে এফ আই আর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে ।। 

Tags: Baruipur Rape Murder CaseEncounter
Previous Post

বারুইপুরে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এফআইআর 

Next Post

বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্তের এনকাউন্টারকে “জঙ্গলরাজ” আখ্যা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 

Next Post
বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্তের এনকাউন্টারকে “জঙ্গলরাজ” আখ্যা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 

বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্তের এনকাউন্টারকে "জঙ্গলরাজ" আখ্যা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 

No Result
View All Result

Recent Posts

  • বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্তের এনকাউন্টারকে “জঙ্গলরাজ” আখ্যা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 
  • বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 
  • বারুইপুরে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এফআইআর 
  • বৌদ্ধধর্মে শক্তিবাদ : হিন্দুতন্ত্রের মত বৌদ্ধতন্ত্রেরও রয়েছে অসংখ্য গ্রন্থ
  • “ভারত উন্নয়নের পথে চলে, সাম্রাজ্যবাদের পথে নয়” : ইন্দোনেশীয় সংসদের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি উত্থাপন করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.