• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বারুইপুরে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এফআইআর 

Eidin by Eidin
July 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বারুইপুরে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এফআইআর 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সুপরিকল্পিত হিংসা ছড়ানো হয়৷ তুলে ফেলা হয় রেললাইন । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । হামলা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর । সেই সময়  ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক নির্দোষ যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়৷ মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই হিংসায় পিছন থেকে যারা উসকানি দিয়েছিল তাদের মধ্যে রয়েছে ভোটে হেরে যাওয়া(তৃণমূল) ও একটা আসনে জেতা দল (সিপিএম) এবং চরমপন্থী ও দেশবিরোধীরা । 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই  ‘অপরাধমূলক ষড়যন্ত্র ও উস্কানি’র অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। বারুইপুর বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধানের দায়ের করা অভিযোগে নাম রয়েছে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের । বিজেপির অভিযোগ, সূর্যপুরের ঘটনার পর সোস্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছে। মিথ্যা খবর প্রচার করে এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে । অভিযোগপত্রে বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।  

উল্লেখ্য, গত ৪ জুলাই সূর্যপুর থেকে ১১ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। পরদিন পুকুরপাড় থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । একজন অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান চলছে । এখন দেখার বিষয় অভিযুক্ত সিপিএমের নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ । পাশাপাশি দাঙ্গায় যে বিপুল পরিমান ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দাঙ্গাবাজ ও দাঙ্গায় উসকানিদাতাদের কাছ থেকে উসুল করা হয় কিনা সেটা জানার অপেক্ষায় আছে রাজ্যবাসী ।। 

Previous Post

বৌদ্ধধর্মে শক্তিবাদ : হিন্দুতন্ত্রের মত বৌদ্ধতন্ত্রেরও রয়েছে অসংখ্য গ্রন্থ

Next Post

বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 

Next Post
বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 

বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • বারুইপুরে ধর্ষণ-খুন কান্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ 
  • বারুইপুরে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এফআইআর 
  • বৌদ্ধধর্মে শক্তিবাদ : হিন্দুতন্ত্রের মত বৌদ্ধতন্ত্রেরও রয়েছে অসংখ্য গ্রন্থ
  • “ভারত উন্নয়নের পথে চলে, সাম্রাজ্যবাদের পথে নয়” : ইন্দোনেশীয় সংসদের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি উত্থাপন করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার- ফাইনালের আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.