• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 

Eidin by Eidin
May 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ মে : ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদ জেলার নওদার তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার৷ সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তবে এখনো পর্যন্ত তার পাশে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি । গ্রেপ্তারি এড়াতেই কেউ হাবিব মাস্টারের পাশে তারা দাঁড়াবার সাহস করছে না বলে মনে করা হচ্ছে । এদিকে হুমায়ুন কবিরের নওদার সভাপতি প্রতিক্রিয়ায় বলেছেন,”পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে ।”

সাংসদ আবু তাহের খায়ের ভাগ্নে হাবিব মাস্টার নওদা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন । গত ২৩ এপ্রিল রাজ্যের প্রথমদফার ভোটের দিন এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । তারপর থেকেই হাবিব মাস্টারকে গ্রেপ্তারের দাবি ওঠে । অবশেষে সোমবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে  থানার পুলিশ ভারপ্রাপ্ত ওসি । আজ মঙ্গলবার ধৃত তৃনমূল নেতাকে আদালতে পাঠানো হয়েছে । 

হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির নওদার সভাপতি সাহেদুল ইসলাম বলেন,’হাবিব মাস্টারের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল । সে এলাকায় বহু সন্ত্রাস চালিয়েছে, বহু দুর্নীতি করেছে । অথচ অভিষেক ব্যানার্জি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন । তখন ওদের সরকার ছিল । তাই গ্রেপ্তার হয়নি । আজ সরকার পরিবর্তন হওয়ায় গ্রেপ্তার হয়েছে৷ আশা করছি হাবিব মাস্টারের সাঙ্গপাঙ্গদেরও পুলিশ গ্রেপ্তার করবে ।’।

Tags: MurshidabadTMC Leader ArrestedWestbengal
Previous Post

ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 

No Result
View All Result

Recent Posts

  • ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 
  • ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • এই মার্কিন তরুনী নিজেকে “কুকুর” বলে মনে করে,কুকুরের মতই খাঁচায় ঘুমায়-মলমূত্র ত্যাগ করে-মালিকের সাথে চেনে বাঁধা অবস্থায় ঘুরতে যায় 
  • ভক্ত প্রহ্লাদ বিরচিত শ্রীহরির এই অত্যন্ত পবিত্র ও শক্তিশালী স্তোত্র দুঃখ-কষ্ট নাশকারী হিসেবে পরিচিত
  • বাংলার জয়ে আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটেছে : প্রধানমন্ত্রী মোদী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.