• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপিতে “নো এন্ট্রি” : হিন্দু সংগঠনে যোগ দিলেন ইংরেজবাজারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 

Eidin by Eidin
October 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজেপিতে “নো এন্ট্রি” : হিন্দু সংগঠনে যোগ দিলেন ইংরেজবাজারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ অক্টোবর : রাজ্যে পালাবদলের পর পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কার্যত কোনঠাসা অবস্থায় । এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিজেপিতে যোগদানের জন্য তারা উন্মুখ । কিন্তু ‘বেনো জল’ আটকাতে নতুন যোগদান বন্ধ রেখেছে শাসকদল বিজেপি । ফলে তারা সরাসরি বিজেপিতে যোগ দিতে না পেরে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলিতে গিয়ে নাম লেখাতে শুরু করেছেন ।

মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য ধরমবীর পাসওয়ানকে একই পন্থা অবলম্বন করতে দেখা গেল। বৃহস্পতিবার তিনি তৃণমূল দল ছেড়ে যোগদান করলেন অরাজনৈতিক হিন্দু সংগঠন সিংহবাহিনীতে । মজার বিষয় হল,এই সিংহবাহিনী সংগঠনের স্রষ্টা আবার কলকাতা নিবাসী বিজেপি নেতা দেবদত্ত মাজি । 

যোগদান উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করেন ধরমবীর পাসওয়ান । উপস্থিত ছিলেন সিংহবাহিনী সংগঠনের মালদা জেলা সভাপতি লাল্টু বিশ্বাস। এদিন তার হাত ধরেই তিনি সংগঠনটির গৈরিক ও হলুদ ধ্বজ হাতে তুলে নেন । সেই সাথে “জয় মা কালী” ও “জয় ভবানী” প্রভৃতি শ্লোগান দেন৷ তবে শুধু নাম লেখানো নয়,তাকে সংগঠনের উত্তর মালদার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় বলে জানা গেছে।।  

Previous Post

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন : দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি ; রেজিনগরে ‘কালীঘাট তৃণমূল’ চতুর্থ স্থানে 

Next Post

“হিন্দুত্ববাদী গুন্ডা” মন্তব্যের জন্য সিপিএমের বিকাশরঞ্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী 

Next Post
“হিন্দুত্ববাদী গুন্ডা” মন্তব্যের জন্য সিপিএমের বিকাশরঞ্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী 

"হিন্দুত্ববাদী গুন্ডা" মন্তব্যের জন্য সিপিএমের বিকাশরঞ্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী 

No Result
View All Result

Recent Posts

  • মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 
  • ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  
  • কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 
  • স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 
  • শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রাম ও রেজিনগরের মুসলিম ভোটাররা ; রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ ও  শাখারভ সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.