• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুরক্ষিত নয় মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান ‘মক্কা’ ; ড্রোন হামলার চেষ্টা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 

Eidin by Eidin
September 16, 2026
in আন্তর্জাতিক
সুরক্ষিত নয় মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান ‘মক্কা’ ; ড্রোন হামলার চেষ্টা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,১৬ সেপ্টেম্বর : সুরক্ষিত নয় মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান ‘মক্কা’ । ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কায় ড্রোন হামলার চেষ্টা করেছে । এই হানলার চেষ্টাকে ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে চালানো পরিকল্পিত উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। একইসঙ্গে, ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে মক্কায় হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে ভারত । মক্কার কাছে ড্রোন হামলার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন: “মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সৌদি আরব রাজ্যের সার্বভৌম ভূখণ্ডে হামলা এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর জীবন ও নিরাপত্তাকে বিপন্ন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারত তার নিন্দার কথা পুনর্ব্যক্ত করছে। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে মক্কা নগরীর বিশেষ গুরুত্বের কথা বিবেচনা করলে, এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।আমরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশা করি।”

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানায়, 

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল -মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই শত্রুতাপূর্ণ প্রচেষ্টা উগ্র সন্ত্রাসী বাহিনী হুতি মিলিশিয়ার লঙ্ঘনের তালিকায় আরেকটি ‘কালো অধ্যায়’ হিসেবে থেকে যাবে। এটি লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা একটি পরিকল্পিত কর্মকাণ্ড।’ তিনি হুথিদের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়ার অঙ্গীকারও করেছেন।

মক্কায় হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ৫৭টি মুসলিম দেশের এই জোট বলেছে, এ ধরনের হামলার চেষ্টা ‘পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করে’ এবং নিরীহ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

মক্কার কাছে ড্রোন ভূপাতিতের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে হুতিরা সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে অভিযোগ করেছে রিয়াদ। এসব হামলায় খামিস মুশাইত, আভা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হন।

এর আগে,রবিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করে হুথিরা। পাল্টা হিসেবে হুথিরা দাবি করেছে, গত শনিবার ও মঙ্গলবার, ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে হুথিরা। পাশাপাশি, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধিও বাড়িয়েছে তারা। গত সপ্তাহে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ একটি নৌপথের কাছের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।।

Previous Post

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পুনর্গঠন করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 

Next Post

“পিতৃদেব” পাকিস্তানের চরম প্রতারণার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা ; ‘ফুললি ফান্ডেড’ বৃত্তির কথা বলে গলায় বাঁশ দিয়ে টাকা আদায় করছে পাকিস্তান 

Next Post
“পিতৃদেব” পাকিস্তানের চরম প্রতারণার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা ; ‘ফুললি ফান্ডেড’ বৃত্তির কথা বলে গলায় বাঁশ দিয়ে টাকা আদায় করছে পাকিস্তান 

"পিতৃদেব" পাকিস্তানের চরম প্রতারণার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা ; ‘ফুললি ফান্ডেড’ বৃত্তির কথা বলে গলায় বাঁশ দিয়ে টাকা আদায় করছে পাকিস্তান 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
  • ‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 
  • তিন বছর আগে গাজলে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল মালদার আদালত 
  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.