• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছাত্রীদের হিজাবের মতো হেড স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগ, দামোহের বেসরকারী স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার

Eidin by Eidin
June 9, 2023
in দেশ
ছাত্রীদের হিজাবের মতো হেড স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগ, দামোহের বেসরকারী স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দামোহ,০৯ জুন : ছাত্রীদের হিজাবের মতো হেড স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগে একটি বেসরকারী স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার । মধ্যপ্রদেশের দামোহ (Damoh) জেলায় ‘গঙ্গা জামনা হায়ার সেকেন্ডারি স্কুল’-এর মেধাতালিকা সম্প্রতি প্রকাশ্যে এলে দেখা যায় বেশ কয়েকজন হিন্দু ছাত্রীর হিজাব পরা ছবি রয়েছে । এনিয়ে তুমুল আলোড়ন শুরু হলে ওই স্কুলের বিরুদ্ধে হিন্দু ছাত্রীরা একে একে মুখ খুলতে শুরু করে । ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্রী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন,’যখন আমি তিলক লাগিয়ে স্কুলে গেলে মুছে দেওয়া হত । আমি যখন মাঙ্গলিক তাগা পরে স্কুলে যেতাম, তখন তারা তা কেটে দিত। তারা আমাদের মারধর করত এবং নামাজ পড়তে বাধ্য করত ।’
এদিকে বিষয়টি নিয়ে শোড়গোল শুরু হলে নড়েচড়ে বসে রাজ্য সরকার । বৃহস্পতিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন,’ওই স্কুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া),৫০৬বি(অপরাধ করার অভিপ্রায়) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । তদন্ত থেকে যে তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’
প্রসঙ্গত,রাজধানী ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েচজে দামোহের গঙ্গা যমুনা উচ্চ বিদ্যালয় । সম্প্রতি ওই বিদ্যালয়ের ছাত্রীদের ইউনিফর্মের অংশ হিসাবে হিজাবের মতো হেড স্কার্ফ পরা একটি পোস্টার ভাইরাল হয় । এনিয়ে বিতর্কের সৃষ্টি হতেই মধ্যপ্রদেশের শিক্ষা বিভাগ গত সপ্তাহে ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করেছে । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার বলেছেন যে এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।।

Previous Post

ফ্রান্সে ৪ শিশু এবং ২ প্রাপ্তবয়স্কের উপর ছুরি দিয়ে হামলা চালালো সিরিয়ান আশ্রয়প্রার্থী

Next Post

ভারত-ইরান যৌথ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে সহমত হলেন নরেন্দ্র মোদী ও মোহাম্মদ বিন সালমান

Next Post
ভারত-ইরান যৌথ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে সহমত হলেন নরেন্দ্র মোদী ও মোহাম্মদ বিন সালমান

ভারত-ইরান যৌথ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে সহমত হলেন নরেন্দ্র মোদী ও মোহাম্মদ বিন সালমান

No Result
View All Result

Recent Posts

  • ‘হস্তমৈথুনরত মানব’ : ২,০০০ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহর ধ্বংস হওয়ার আগে হস্তমৈথুন রত অবস্থায় মৃত্যু হওয়া এক যুবকের দেহাবশেষ বিজ্ঞানকে বদলে দিয়েছে 
  • নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 
  • তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
  • বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
  • বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.