এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : দুর্গাপূজায় পাস বিক্রির কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । গত বছর দুর্গাপুজোয় ইন্দ্রনীল সেনের তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে পুজো পরিক্রমার নামে পাস বিক্রি করে কোটি কোটি টাকার প্রতারনার অভিযোগ উঠেছে ।
আজ জিজ্ঞাসাবাদের জন্য ইন্দ্রনীল সেনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়৷ দীর্ঘ ৪ ঘন্টা তাঁকে জেরা করেন ইডির অফিসাররা । সেখান থেকে বের হতেই পুলিশের গাড়িতে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় । প্রথমে আটক বলা হলেও পরে জানতে পারা যায় যে ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হয়েছে । উল্লেখ্য, ইন্দ্রনীল সেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত । প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় প্রতিটি সভাতেই তাকে দেখা যেত । যদিও ২০২৬-এ পালাবদলের পর ইন্দ্রনীল সেন কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে যান ।।
