• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাইলট স্মিত মাছারকে ‘অর্ডার অফ জায়েদ II’ দিয়ে সম্মানিত করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি 

Eidin by Eidin
October 28, 2026
in আন্তর্জাতিক
পাইলট স্মিত মাছারকে ‘অর্ডার অফ জায়েদ II’ দিয়ে সম্মানিত করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ অক্টোবর : গত ৩০শে সেপ্টেম্বর ওমানি সন্ত্রাসী হামাম আল-হাম্মামির হাতে সংঘটিত একটি সম্ভাব্য ৯/১১ সন্ত্রাসী হামলা প্রতিরোধ করে শত শত জীবন বাঁচানোর ক্ষেত্রে তাঁর পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সম্মানিত করেছে । মঙ্গলবার (২৭ অক্টোবর) স্মিত মাচ্ছারের হাতে ‘অর্ডার অফ জায়েদ II’ তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ৷ তাঁর পাশাপাশি ফ্লাইদুবাইয়ের ক্রুদেরও সম্মানিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে স্মিত মাচ্ছার এবং ফ্লাইদুবাই ফ্লাইট FZ1073-এর ক্রুদের ‘ফার্স্ট-ক্লাস অর্ডার অফ জায়েদ II’ প্রদান করেন। এই মর্যাদাপূর্ণ সম্মাননাটি প্রদান করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

অনুষ্ঠান চলাকালীন মাছারকে হাতে প্লাস্টার করা অবস্থায় দেখা যায়। এই সম্মাননাটি আপতকালিন পরিস্থিতিতে বিমানটিকে সুরক্ষিত রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়।ইউএই প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ সম্মাননাপ্রাপ্তদের স্বাগত জানান। নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ক্রুদের সাহস, ভূমিকা এবং উচ্চ মাত্রার দায়িত্ববোধের প্রশংসা করেন। তারা জোর দিয়ে বলেন যে, মানব নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখাই দেশের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ।

গত ৩রা অক্টোবর, শেখ হামদান হাসপাতালে ভারতীয় ক্যাপ্টেনের সাথে দেখা করেন এবং তাঁর বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করেন। গত মাসে, মাচ্ছার তেল আবিবগামী একটি ফ্লাইটের অন্তত ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে ওমানি পাইলটের জিহাদি হামলা থেকে বাঁচিয়েছিলেন। পাইলটটি প্রথমে ভারতীয় ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করে এবং তারপর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করে।বিমানটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪,০০০ ফুট নিচে নেমে আসে। তবে, গুরুতর আহত মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার ফলে ক্রু সদস্য এবং যাত্রীরা হস্তক্ষেপ করে হামামকে কাবু করতে এবং একটি বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেন।

পরে ফ্লাইটটি জরুরিভাবে সৌদি আরবের তাবুকে অবতরণ করে। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগে ফ্লাইদুবাই বিমানটি এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ফুট উচ্চতা হারায়। পরে, সমস্ত যাত্রীকে বিমানে করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় এবং উভয় পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়।।

Previous Post

‘শ্রী রাম’ আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে : অভিনেতা রণবীর কাপুর

Next Post

বেঙ্গালুরুর মেট্রোতে ভ্রমণের সময় ভয়ঙ্কর অভিজ্ঞাতার মুখে পড়লেন এক তরুনী 

Next Post
বেঙ্গালুরুর মেট্রোতে ভ্রমণের সময় ভয়ঙ্কর অভিজ্ঞাতার মুখে পড়লেন এক তরুনী 

বেঙ্গালুরুর মেট্রোতে ভ্রমণের সময় ভয়ঙ্কর অভিজ্ঞাতার মুখে পড়লেন এক তরুনী 

No Result
View All Result

Recent Posts

  • বেঙ্গালুরুর মেট্রোতে ভ্রমণের সময় ভয়ঙ্কর অভিজ্ঞাতার মুখে পড়লেন এক তরুনী 
  • পাইলট স্মিত মাছারকে ‘অর্ডার অফ জায়েদ II’ দিয়ে সম্মানিত করলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি 
  • ‘শ্রী রাম’ আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে : অভিনেতা রণবীর কাপুর
  • শ্রীপাদরাজ বিরচিত মধ্ব নামা : শ্রীহরি ও মুখ্যপ্রাণের কৃপায় পরম জ্ঞান ও ভক্তি লাভ হয়
  • ইসরায়েলের ভোটের পর এক্সিট পোলে কোনো দলেরই নিরঙ্কুশ গরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত, ফের ভোটের সম্ভাবনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.