• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আউশগ্রামে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার  

Eidin by Eidin
October 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আউশগ্রামে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার  
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ অক্টোবর : বন্ধ ঘরের মধ্যে এক প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । মৃতের নাম কল্যাণী গোস্বামী (৬২) । আজ বুধবার অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে কোলাপ্সেবেল গেট ও কাঠের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দিন কয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । 

জানা গেছে,বাড়িতে একাই থাকতেন কল্যাণী গোস্বামী । এদিন সকালে তাঁর ভাইজি ডিম দিতে এসেছিলেন। কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল । প্রৌঢ়ার ভাইঝি তাকে অনেক ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ পায়নি । সেই সময় তিনি বাড়ির চারপাশে তীব্র পচা দুর্গন্ধ পেলে সন্দেহ হয় । এরপর মেয়েটি দৌড়ে বাড়ি গিয়ে ঘটনার কথা জানালে সকলে ছুটে আসেন । পরে খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ এসে বাড়ির কোলাপ্সেবেল গেট ও কাঠের দরজা ভেঙে ভিতরে ঢুকলে ঘরের খাটের ওপর প্রৌঢ়ার পচাগলা দেহ পড়ে থাকতে দেখে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।। 

Tags: BurdwanWestbengal
Previous Post

ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • আউশগ্রামে বন্ধ ঘর থেকে প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার  
  • ফের গাইঘাটায় খুন ! পরকীয়া সম্পর্কের জেরে কৃষককে কুপিয়ে খুনের অভিযোগ 
  • “ইন্দ্রনীল সেন একা খায়নি,মমতা ব্যানার্জিকেও খাইয়েছে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে” : বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত নিঃস্ব মালদার রতুয়ার পরিযায়ী শ্রমিকের পরিবার 
  • দুর্গাপূজায় পাস বিক্রির কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.