• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 

Eidin by Eidin
May 15, 2026
in আন্তর্জাতিক
জিন ছাড়ানোর নামে ২১ জন শিশুকন্যাকে ধর্ষণ,  বাংলাদেশি ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিল লন্ডনের আদালত 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৫ মে : পূর্ব লন্ডনের কমিউনিটিতে ‘সম্মানিত’ হিসেবে পরিচিত প্রাক্তন ইমাম আব্দুল হালিম খানকে (৫৪) নারী ও শিশুদের ওপর ধারাবাহিক এবং ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন আদালত। ১১ বছর ধরে অন্তত সাতজন ভুক্তভোগীর ওপর পৈশাচিক নিপীড়নের দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী, তাঁকে কমপক্ষে ২০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করেছে, ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে হালিম খান ধর্মীয় প্রভাব ও অবস্থানের সুযোগ নিয়ে স্থানীয় বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের নারী ও শিশুদের টার্গেট করত । বিচারক লেসলি কাথবার্ট সাজা ঘোষণার সময় বলেন, ‘আপনি নিজের পাশবিক লালসা চরিতার্থ করার জন্য ক্ষমতার পদ্ধতিগত অপব্যবহার করেছেন। এমনভাবে আচরণ করতেন যেন আপনি আইনের ঊর্ধ্বে বা ধরাছোঁয়ার বাইরে।’ বিচারক আরও উল্লেখ করেন, হালিম খান সুকৌশলে এমন ভুক্তভোগীদের বেছে নিতেন, যাঁরা লোকলজ্জা বা ধর্মীয় কারণে মুখ খুলতে ভয় পাবেন। তিনি ভেবেছিলেন যে যদি কেউ অভিযোগ করে, তবে মানুষ একজন ‘সম্মানিত ইমামের’ কথাই বিশ্বাস করবে।

 মামলার শুনানিতে উঠে আসে শিউরে ওঠার মতো সব তথ্য। আব্দুল হালিম খান ভুক্তভোগীদের বিশ্বাস করাত যে তাদের ওপর “বদ জিনের আছর” আছে। চিকিৎসার নামে সে তাদের নির্জন ফ্ল্যাট বা গাড়িতে নিয়ে যেত। সেখানে সে নিজের ওপর ‘জিন’ ভর করার অভিনয় করত এবং এই ছদ্মবেশে তাদের ধর্ষণ ও যৌন নির্যাতন চালাত ।

এক ভুক্তভোগী ‘আরিয়া’ (ছদ্মনাম) জানান, নির্যাতনের সময় হালিম খান তাঁকে চোখ বন্ধ রাখতে বলত এবং গাড়ির জানালায় টোকা মারার শব্দ শুনিয়ে বিশ্বাস করাত যে বাইরে অশুভ শক্তি ঘুরছে। আতঙ্কে ১৩ বছরের আরিয়া তখন সবকিছু সহ্য করতে বাধ্য হতো। আর এক কিশোরীকে ওই গুনধর বাংলাদেশি ইমকন এই বলে ভয় দেখিয়েছিল, মুখ খুললে তার পরিবার ‘কালো জাদুর’ প্রভাবে মারা যাবে।

 দীর্ঘ তদন্ত ও বিচারের পর গত ফেব্রুয়ারি মাসে আদালত খানকে মোট ২১টি অপরাধে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে ৯টি ধর্ষণের অভিযোগ; চারটি যৌন নিপীড়নের অভিযোগ; ১৩ বছরের কম বয়সী শিশুর ওপর দুবার যৌন আক্রমণ; ১৩ বছরের কম বয়সী শিশুকে পাঁচবার ধর্ষণ এবং একটি পেনিট্রেশনের মাধ্যমে শারীরিক লাঞ্ছনা।লিড প্রসিকিউটর সারাহ মরিস কেসি বলেন, হালিম খান ভুক্তভোগীদের ওপর ‘আজীবন স্থায়ী ক্ষত’ সৃষ্টি করেছেন। তিনি তাদের ধর্মবিশ্বাসকে তাদের বিরুদ্ধেই ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে তাদের মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছেন।

 আদালতে ‘ফারাহ’ (ছদ্মনাম) নামে এক ভুক্তভোগীর জবানবন্দি সবাইকে আবেগপ্রবণ করে তোলে। তিনি জানান, নির্যাতনের কথা পরিবারকে জানানোর পর তাঁর মা-বাবা তাঁকে বিশ্বাস করেননি, বরং তাঁকেই দোষারোপ করা হয়েছে। ফলে কিশোরী বয়সেই তাঁকে বাড়ি ছাড়তে হয়। তিনি বলেন, ‘আমি আজও আমার পরিচয় নিয়ে সংশয়ে থাকি। যাদের কাছে আমি সুরক্ষা আশা করেছিলাম, তারাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

ভুক্তভোগীদের একজন হালিম খানকে ‘শয়তানের প্রতিমূর্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ধার্মিকতার পোশাক পরে হালিম খান যে অপরাধ করেছেন, তা সাধারণ অপরাধের চেয়েও জঘন্য।

 তদন্তকারী দল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জেনি রোনান বলেন, ‘আব্দুল হালিম খান নিজেকে একজন সদাচারী ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেন, কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন এক ভয়ংকর অপরাধী।’ তিনি ভুক্তভোগীদের অসীম সাহসিকতার প্রশংসা করে বলেন, তাঁদের এগিয়ে আসার কারণেই আজ এই ন্যায়বিচার সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যে শিশুদের সুরক্ষায় কাজ করে এমন অন্যতম একটি দাতব্য সংস্থা নিশপ্যাক (এনএসপিসিসি) । এই সংস্থার একজন মুখপাত্র এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বিশ্বাসের জায়গায় বসে শিশুদের ওপর এমন নির্যাতন ক্ষমার অযোগ্য। এই রায় ভবিষ্যতে এ ধরনের অপরাধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।।

Tags: Bangladeshi Repist Imam
Previous Post

আরজি কর ধর্ষণ-খুন মামলা :  সাসপেন্ড ৩ পুলিশ কর্তা বিনীত গোয়েল,ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা

Next Post

দলীয় কর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার নবগ্রাম ব্লক তৃনমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লা 

Next Post
দলীয় কর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার নবগ্রাম ব্লক তৃনমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লা 

দলীয় কর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার নবগ্রাম ব্লক তৃনমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লা 

No Result
View All Result

Recent Posts

  • বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ
  • মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির 
  •  শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই মনিরুজ্জামান, জেল থেকে মুক্তি পেয়েই খুড়শাশুড়িকে কুপ্রস্তাব   
  • কুমিল্লায় বাড়িতে ঢুকে হিন্দু বধূকে পিটিয়ে খুন 
  • “পুলিশের কথায় মসজিদের মাইক খুলবেন না, দরকার হলে পুলিশের বিরুদ্ধে মামলা করুন” : হাইকোর্টে পিআইএল খারিজ হওয়ার পর মুসলিমদের পরামর্শ দিলেন কল্যাণ ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.