এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৫ সেপ্টেম্বর : পরকীয়া প্রেমিক আমিদুল হকের হামলার ৪ দিন পর মারা গেলেন কোচবিহারের ঝিলিক বর্মন ৷ গত ৯ই সেপ্টেম্বর হাজরা পাড়া এলাকায় ঝিলিকের বাড়িতে ঢুকে তার শরীরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রেমিক আমিদুল হকের বিরুদ্ধে। সেই সময় আমিদুলের শরীরেও আগুন লেগে যায়। আগেই মারা যান তিনি । অন্যদিকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঝিলিক । সোমবার হাসপাতালেই মৃত্যু হল ঝিলিক বর্মনের ।
স্থানীয় সূত্রে জানা যায়,দুজনেই বিবাহিত ছিলেন। প্রায় দু’বছর আগে ঝিলিক ও অমেদুলের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ। এরপরও অমেদুল বিভিন্ন সময়ে ঝিলিকের বাড়িতে আসতেন এবং তাঁদের মধ্যে আর্থিক লেনদেন ও অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ । মহিলা ৮ বছরের সন্তান ও মাকে নিয়ে হাজরা পাড়ায় ভাড়া থাকতেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে ৪৪ বছরের প্রেমিক হামিদুল হক পেট্রোল নিয়ে কোচবিহারের হাজরাপাড়ায় প্রেমিকা ঝিলিক বর্মনের ভাড়া বাড়িতে যান। সেই সময় ঝিলিক বাড়িতে শুয়ে ছিলেন ।অভিযোগ, সেখানে ঝিলিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন হামিদুল হক । আর সেই সময় দু’জনের মধ্যে শুরু হয় চরম ধস্তাধস্তি। তখনই হামিদুলের শরীরেও আগুন ধরে যায়। এরপর স্থানীয়দের তৎপরতায় গুরুতর দগ্ধ অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হামিদুলের। কিন্তু তখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রেমিকা ঝিলিক বর্মন। কিন্তু সোম সকালে মহিলার মত্যু হয় । ঝিলিকের একটি সন্তান রয়েছে । অন্যদিকে তার প্রেমিকও ২ সন্তানের জনক বলে জানা গেছে ।।

