এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৩ সেপ্টেম্বর : হরমুজ প্রণালীতে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে । হামলায় একজন একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন । বাকিরা আহত হয়েছেন । তাদের আক্রান্ত জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে । হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় ।
জানা গেছে,’এমভি কেপ দাও’ (MV Cape Dao) জাহাজটি ভারতের দিকে আসছিল । কিন্তু হরমুজ প্রণালীতে আসতেই জাহাজটি হামলার শিকার হয় । হামলার সঙ্গে সঙ্গেই প্রাণ হারান উত্তর প্রদেশের দেওরিয়ার বাসিন্দা ও ‘ওয়াইপার’ (wiper) কর্মী সুরজ যাদব । জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ও কর্মী ছিলেন, যাদের মধ্যে ২০ জনই ভারতীয়।
ইরানের দুটি টর্পেডো আঘাত হানে: একটি জাহাজের বাঁ দিকের ‘সি-ডেক’ বা আবাসন অংশে এবং অন্যটি বাঁ দিকের কাঠামো বা ‘হাল’-এর ইঞ্জিন রুমের অংশে। এফএসইউআই (FSUI) অবিলম্বে দায়বদ্ধতা নিশ্চিত করা, নিরাপদ চলাচলের নিশ্চয়তা এবং সুরজ যাদব ও ঝুঁকিতে থাকা প্রতিটি ভারতীয় নাবিকের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে ।।

