বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন উত্তরাখণ্ডের হলদওয়ানির বাসিন্দা রেনু ধারিয়াল(Renu Dhariyal)। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতে, ইন্টারনেটে মানুষ তাকে “র্যাপুনজেল” নামে চেনে, জার্মান পৌরাণিক কাহিনীতে যার অর্থ “পরী”।তার চোখধাঁধানো কালো চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি পরিমাপ করা হয়েছে, যা পূর্ববর্তী ৮ ফুট ৫.৩ ইঞ্চির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বিশ্বের সর্ববৃহৎ চুলের অধিকারী হিসাবে রেনু ধারিয়াল গিনেস বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছেন । রেনু বলেন যে এই রেকর্ডটি অর্জন করা তার স্বপ্ন ছিল। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রেনু ধারিয়াল বলেছেন,ভারতীয় ঐতিহ্য অনুযায়ী লম্বা চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয় এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ২০১৫ সাল থেকে চুল বড় করছেন। তিনি বলেন, এই চুলের যত্ন নিতে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধোয়া ও জট ছাড়ানোর প্রয়োজন হয় এবং তিনি শুধুমাত্র প্রাকৃতিক, ঘরে তৈরি চুলের তেল ও শ্যাম্পুর ওপর নির্ভর করেন।
নারীদের মধ্যে দীর্ঘতম চুলের সর্বকালের রেকর্ডটি এখনও চীনের শি কিউপিং-এর দখলে রয়েছে, যার চুলের দৈর্ঘ্য ২০০৪ সালে ১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি পরিমাপ করা হয়েছিল।।
