• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 

Eidin by Eidin
June 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুন : দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তৃণমূল জমানায় একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির এখন ‘হিসাব হচ্ছে’ । কোথাও সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক । কোথাও তৃণমূল নেতাকে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে কোমড়ে দড়ি পরিয়ে রাস্তায় প্যারেড করানো হচ্ছে । আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খাজুরডিহি পঞ্চায়েত অফিসে ৪  সুপার ভাইজারকে ডেকে এনে একশো দিনের কাজে অনিয়মের অর্থ ফেরতের জন্য অঙ্গীকার করানো হল । নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার জন্য মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় । তাদের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে জবকার্ডে বেশি বেশি কাজ দেখিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে । 

জানা গিয়েছে,আজ যাদের কাছ থেকে টাকা ফেরতের মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে তারা হলেন : খাজুরডিহি পঞ্চায়েতের ২৮ নম্বর বুথের সুপারভাইজার জয়ন্ত মাজি, সুদীপ হাজরা, ২৪ নম্বর বুথের সুপারভাইজার কামাল গুঁই, এবং ২৫ নম্বর বুথের সুপারভাইজার মিঠুন সর্দার । তাদের বিরুদ্ধে অভিযোগ,শতাধিক গ্রামবাসীর হাজিরা বেশি করে দেখিয়ে দিয়ে সেই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎ করে নিয়েছেন তারা । বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই কানাঘুঁষা চলছিল। আজ স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে চেপে ধরতেই তারা নিজেদের কৃতকর্মের কথা কবুল করে নেন । এরপর তাদের কাছ থেকে মুচলেকা আদায় করে নেওয়া হয় । 

সেই সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের মালপত্র আত্মসাৎ করার উদ্দেশ্যে খাজুরডিহি পঞ্চায়েতে মজুত করে রাখার অভিযোগও উঠেছে । জানা গেছে, এদিন বেশ কিছু গ্রামবাসী পঞ্চায়েত অফিসে গিয়ে হানা দেয় । তারা দোতলা পঞ্চায়েত ভবনের ৪ টি ঘর খুলতেই দেখেন সার, ধানবীজ, সরষে বীজ, কীটনাশক,ত্রিপল,স্কুলের পোশাক ও থান প্রভৃতি সামগ্রী মজুত করে রাখা হয়েছে । অভিযোগ সরকারি সামগ্রী এলাকাবাসীদের বিলির জন্য দেওয়া হলেও সেগুলি আত্মসাতের জন্য আটকে রাখা হয়েছিল। এই সন্দেহে গ্রামবাসীরা ওই চারটি ঘরে তালা ঝুলিয়ে দিয়ে আসে । যদিও আলমপুর পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল হকের দাবি,কোনও অনিয়ম হয়নি । তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি৷ গ্রামবাসীরা জানিয়েছেন, বর্তমান বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ আসার পরেই ওই সমস্ত সামগ্রীগুলি কি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে । এই সমস্ত ঘটনা ক্রমকে ঘিরে তোলপাড় পড়ে যায় কাটোয়ায় ।। 

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

বাড়ির অদূরে একটি বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনার নিখোঁজ প্রৌঢ়ের, আটক স্ত্রী 

Next Post

বাংলাদেশ ৬০,০০০ সীমান্তরক্ষী মোতায়েন করেছে, পাল্টা সীমান্ত সুরক্ষা বাড়িয়েছে ভারত 

Next Post
বাংলাদেশ ৬০,০০০ সীমান্তরক্ষী মোতায়েন করেছে, পাল্টা সীমান্ত সুরক্ষা বাড়িয়েছে ভারত 

বাংলাদেশ ৬০,০০০ সীমান্তরক্ষী মোতায়েন করেছে, পাল্টা সীমান্ত সুরক্ষা বাড়িয়েছে ভারত 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ ৬০,০০০ সীমান্তরক্ষী মোতায়েন করেছে, পাল্টা সীমান্ত সুরক্ষা বাড়িয়েছে ভারত 
  • একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 
  • বাড়ির অদূরে একটি বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনার নিখোঁজ প্রৌঢ়ের, আটক স্ত্রী 
  • ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 
  • একদিকে ঋতব্রত, অন্যদিকে কাকলি  : তৃণমূল ভেঙে খানখান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.