• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ির অদূরে একটি বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনার নিখোঁজ প্রৌঢ়ের, আটক স্ত্রী 

Eidin by Eidin
June 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাড়ির অদূরে একটি বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনার নিখোঁজ প্রৌঢ়ের, আটক স্ত্রী 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৮ জুন : এক দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ইঁটভাটার পাশের কলাবাগানের একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক পূর্ব বর্ধমান জেলার কালনার পঞ্চাশোর্ধ এক প্রৌঢ়ের । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নসকর শেখ । তার বাড়ি ধাত্রীগ্রাম পঞ্চায়েতের কালিনগর মোল্লাপাড়া এলাকায়। এই ঘটনায় মৃতের স্ত্রী হাসিনা বানু বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । মৃতের পরিবারের সন্দেহ যে নসকরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,ধাত্রীগ্রাম পঞ্চায়েতের কালিনগর মোল্লাপাড়ার বাসিন্দা নসকর শেখ ভিন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতেন । বেশ কয়েক বছর আগে আগে তিনি কর্মস্থলে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন । শরীরের একদিক পক্ষাঘাত হয়ে যায় তার । তারপর তিনি বাড়ি ফিরে আসেন । শারীরিক অসুস্থতার কারনে কাজকর্ম করতে পারতেন না । স্ত্রী হাসিনা বানু বিবি ও বড় ছেলে জসিম শেখের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন ।  

জসিম শেখের কথায়,’বাবা-মায়ের মধ্যে প্রায়ই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হত । গত শনিবার বেলা ১২ টা নাগাদ বাবা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । তারপর রবিবার রাত্রি প্রায় ১০ টা নাগাদ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইট ভাটার পাশে কলাবাগানের একটি গাছ থেকে বাবাকে ঝুলতে দেখা যায় ।’

খবর পেয়ে কানলা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । আজ সোমবার ময়নাতদন্তের জন্য দেহটি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । মৃতের ছেলে এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না । তার কথায়, ‘বাবার মাথার বাম দিকে ও পায়ে আঘাতের চিহ্ন আছে । আমার সন্দেহ বাবাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে  ।’ পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।। 

Tags: BurdwanKalnaPersons Hanging Body RecoveredWestbengal
Previous Post

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 

Next Post

একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 

Next Post
একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 

একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 

No Result
View All Result

Recent Posts

  • একশো দিনের কাজে অনিয়ম, মুচলেকা দিয়ে ৪ সুপার ভাইজারকে টাকা ফেরতের অঙ্গীকার করানো হল কাটোয়ায় 
  • বাড়ির অদূরে একটি বাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল কালনার নিখোঁজ প্রৌঢ়ের, আটক স্ত্রী 
  • ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগে স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাইকোর্টে আবেদন করল টিএমসি 
  • একদিকে ঋতব্রত, অন্যদিকে কাকলি  : তৃণমূল ভেঙে খানখান
  • পুলিশের জালে ফলতার “পুষ্পা” জাহাঙ্গীর খান ; নেপালে পালানোর ছক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.