এইদিন বিনোদন ডেস্ক,২৯ সেপ্টেম্বর : মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিল মজা করে বলেছেন যে, লোকে বলে বাচ্চাদের সামলানোর অসাধারণ ক্ষমতা তার আছে এবং এর কারণ হলো তিনি একজন ‘বাচ্চা’কে বিয়ে করেছেন। অভিনেতা তার নতুন ছবি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর প্রচারণার সময় এই মন্তব্য করেন। ফাহাদ তার সহ-অভিনেত্রী সারা পালেকারের সাথে ঘটে যাওয়া কিছু মজার ঘটনাও প্রকাশ করেন। ফাহাদ বলেন যে, সারার প্রস্তুতি এবং ধৈর্য একসাথে তার অভিনয়কে আরও উন্নত করেছে।
সারার প্রশংসা করে ফাহাদ বলেন,”আমি একজন বাচ্চাকে বিয়ে করেছি… তাই যারা বলে আপনার বাচ্চা সামলানোর ক্ষমতা অসাধারণ, তাদের উদ্দেশ্যে বলি, বাড়িতে তো কেউ থাকে। আমি বলব, সেটাই তো আসল কথা। কিন্তু এখানে আমি এমন একজনকে পেলাম যে আমাকে সামলে নেয় ।”
ফাহাদ অকপটে স্বীকার করেছেন যে সারা তার প্রিয় অভিনেত্রী। অভিনেতা আরও স্মরণ করেন যে, তিনি যখন কোনো সংলাপ বলতে ভুল করতেন, তখন সারা প্রায়ই তাকে শুধরে দিতেন। সারা বলতেন, ‘স্যার, এটা এভাবেই হয়।’ তিনি আমার সংলাপগুলোও শিখে নিয়েছিলেন। আমি এমন ধৈর্যশীল অভিনেত্রী আর দেখিনি। ফাহাদ আরও বলেন, ‘এখন পর্যন্ত যাদের সঙ্গে আমি অভিনয় করেছি, তাদের মধ্যে সারাই আমার প্রিয় অভিনেত্রী।’
অভিনেতা বলেন যে, সকলের প্রেক্ষাগৃহে ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ দেখা উচিত এবং ছবিটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবাবে। ফাহাদ আরও বলেন, ‘এই ছবিটি খুবই, খুবই বিশেষ এবং সুন্দর।’ ফাহাদ, সারা পালেকার এবং সৌরভ সচদেবা অভিনীত এই ছবিটি ২ অক্টোবর তেলুগু, মালয়ালম এবং তামিল ভাষায় মুক্তি পাবে।
ফাহাদ ও নাজরিয়া নাজিম ২০১৪ সালের ২১শে আগস্ট বিয়ে করেন। ‘বেঙ্গালুরু ডেজ’ ছবির সেটে তাদের বন্ধুত্বের শুরু হয়, যা পরে প্রেমে এবং বিয়েতে গড়ায় । বিয়ের সময় নাজরিয়ার বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল।।

