• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমি হারছি,জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে” : চুড়ান্ত হতাশা সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের গলায় 

Eidin by Eidin
April 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“আমি হারছি,জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে” : চুড়ান্ত হতাশা সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের গলায় 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৫ এপ্রিল : গতকাল বীরভূমের তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল বলেছিলেন,”বাবার জন্মে এমন ভোট দেখিনি । এই ৯৬-৯৭-৯৮ পারসেন্ট পোল….এই ১৫২ টা হল তো… প্রথমে আমি ১৩০ টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস ৷ ১৫-১৬ টা পাবি কিনা সন্দেহ আছে ।”  অনুব্রতর এই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের আরো এক প্রার্থীর গলায় শোনা গেল হতাশার সুর ৷ তিনি হলেন  মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস৷ গতকাল রাতে তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দেন যে “আমি হারছি, জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে৷” 

বাইরন বিশ্বাস বলেছেন, ‘আমি আমার বিধানসভায় হারছি । জঙ্গিপুরের জাকির সাহেব হারছে । সামসেরগঞ্জের নুর আলম হারছে । ফারাক্কার আমিরুল হারছে । আর রাজ্যের খবর আমি বলতে পারব না ।  রাজ্যের খবর কেন্দ্র জানে । আর কেন্দ্রীয় বাহিনী ভালো করে যান । কোন ভুল হলে ক্ষমা করে দেবেন, দাদা । নমস্কার নমস্কার ।’ 

তিনি স্ট্রং রুমে ইভিএম কারচুপি করার ইঙ্গিত দিয়ে  আরো বলেন,’আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক৷ আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক । আমি চাই সিপিএম জিতুক, সিপিএম সরকারে আসুক৷ আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক৷ কিন্তু ন্যায্যভাবে৷ টিএমসিপি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিরা তো চায়না জোরজবস্তি করে থাকতে৷ জোরজবস্তি লুটপাট আমরা শিখিনি । আমি এখন কলকাতার ক্যামাক স্ট্রিট যাচ্ছি৷’ তার অভিযোগ যে প্রশাসনকে বিপুল টাকা দিয়ে কিনে নিয়ে এসে কেন্দ্রের বিজেপি সরকার । শুক্রবার রাতে দফায় দফায় স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা অফ করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি । 

প্রসঙ্গত,বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার ১৪ টি জেলার ১৫২ টি আসনের ভোট গ্রহণ হয়েছে । ভোট পড়েছে রেকর্ড ৯২.৮৬% । বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব নিশ্চিত যে তারাই ক্ষমতায় আসতে চলেছে । অন্যদিকে তৃণমূলের ছোট-বড়-মাঝারি নেতা নেত্রীদের মধ্যে স্পষ্ট আতঙ্কের ছাদ লক্ষ্য করা যাচ্ছে। বাকি ১৪২ আসনের ভোটের প্রচারেও তার ছাপ পড়েছে বলে মনে করা হচ্ছে । কারণ শাসক দলের প্রচারে তেমন ঝাঁঝ দেখা যাচ্ছে না । এখন আগামী ৪ মে বেলা বারোটার পর মোটামুটি নিশ্চিত হওয়া যাবে যে আগামী ৫ বছরের জন্য নবান্ন কার দখলে থাকবে৷।

Tags: MurshidabadTMC CandidateWestBengal Election 2026
Previous Post

ডায়মন্ড হারবারের ডিএসপি, এসডিপিও এবং ৩ ইন্সপেক্টর ইনচার্জকে বরখাস্ত করল নির্বাচন কমিশন, গুরুতর অসদাচরণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ ; সতর্ক করা হল পুলিশ সুপার ডঃ ইশানি পালকে 

Next Post

“আমি হারছি” : সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের মন্তব্যকে “যুগান্তকারী স্বীকারোক্তি” বললেন অমিত মালব্য 

Next Post
“আমি হারছি” : সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের মন্তব্যকে “যুগান্তকারী স্বীকারোক্তি” বললেন অমিত মালব্য 

"আমি হারছি" : সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের মন্তব্যকে "যুগান্তকারী স্বীকারোক্তি" বললেন অমিত মালব্য 

No Result
View All Result

Recent Posts

  • ৭ জন সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়  উচ্চকক্ষে এনডিএ-র শক্তি বৃদ্ধি : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র ১৭টি আসন বাকি 
  • বেঞ্জামিন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত ; নিজেই জানালেন এই দুঃসংবাদ 
  • কিশোর সন্দীপ বনসালকে অপহরণ ও হত্যাকাণ্ডের পুরনো মামলায় ঘাতক প্রাক্তন মুসলিম ইউটিউবার সেলিম ওয়াস্তিক গ্রেপ্তার ; নাম ও ধর্ম বদলে ফেলে হিন্দু বনে গিয়েছিল ওই হত্যাকারী 
  • “আমি হারছি” : সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের মন্তব্যকে “যুগান্তকারী স্বীকারোক্তি” বললেন অমিত মালব্য 
  • “আমি হারছি,জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে” : চুড়ান্ত হতাশা সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের গলায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.